1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভান্ডারিয়ায় শিশু সুরক্ষায় এনজিও কোয়ালিশন গঠন - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে বিভাগীয় কমিশনারকে লাল গালিচা সংবর্ধণা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা বরিশাল বিভাগজুড়ে ক্রমশ ভয়ঙ্কর রূপ নিচ্ছে ডেঙ্গু, চলতি মাসে ‍আক্রান্ত ১৪৫০ ভাণ্ডারিয়ায় ভুয়া আয়-ব্যয়ের হিসাব পাসের চেষ্টার অভিযোগ, তোপের মুখে প্রধান শিক্ষক বানারীপাড়ায় নির্মাণাধীন স্কুল ভবন ধেকে পড়ে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ক্ষতিগ্রস্ত পরিবার ও অসুস্থদের পাশে জেলা পরিষদ প্রশাসক অ্যাড. শাহাদাৎ হোসেন উজিরপুর উপজেলা যুবদলের সম্পাদক মনিরসহ ৩ জনকে কুপিয়ে জখম,চরম উত্তেজনা বরিশালের বাবুগঞ্জে দুই ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা বাবুগঞ্জে এক মাসে চুরি-ডাকাতির হিড়িক: আতঙ্কে সাধারণ মানুষ, পুলিশের টহল ও তদন্ত কতটা কার্যকর? বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা

ভান্ডারিয়ায় শিশু সুরক্ষায় এনজিও কোয়ালিশন গঠন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্দ্যোগে পিরোজপুরের ভান্ডারিয়ায় শিশু সুরক্ষায় উপজেলার ২০টি এনজিও প্রতিনিধিদের নিয়ে কোয়ালিশন গঠিত হয়েছে।

 

মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা সভাকক্ষে শিশুশ্রম নিরসন প্রকল্প কর্মকর্তা সুবাস জয়ধর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন ভান্ডারিয়া উপজেলার এন.জি.ও সমন্বয়কারী ও গণমুক্তি কেন্দ্র প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মো: আলমগীর হোসেন।

 

সুবাস জয়ধর তার বক্তব্যে বলেন, ভান্ডারিয়া উপজেলায় তেলিখালী ইউনিয়নব্যতীত মোট ২১৯ জন শিশুকে সনাক্ত করা হয়েছে যারা শিশুশ্রমের সাথে যুক্ত। এইসকল শিশুদের পুনর্বাসন করার জন্য উপজেলা প্রশাসন, স্থানীয় সরকার ও অন্যান্য স্টেকহোল্ডারদের সহযোগিতায় প্রকল্পটি কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে কোন শিশু যেন শিশুশ্রমে যুক্ত না হয় তার জন্য, প্রকল্পটি শেষ হয়ে যাবার পরও শিশু সুরক্ষার কার্যক্রম চালিয়ে যাওয়া ইত্যাদি উদ্দেশ্যে উপজেলায় একটি এন.জি.ও কোয়ালিশন প্রয়োজন।

 

অনুষ্ঠানে ব্রাক, সংকল্প ট্রাস্ট, দু:স্থ কল্যাণ সংস্থা, উদ্দীপন, এস.ডি.এফ, সংগ্রাম, শক্তি ফাইন্ডেশন, গণমুক্তি কেন্দ্র, নতুন দিনের ডাক, আর.ডি.এফ, ভি.সি.ডি.এস, কোষ্ট, বুরো বাংলাদেশ ইত্যাদি প্রতিষ্ঠান প্রতিনিধি অংশগ্রহন করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network