1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
চাঁদা না পেয়ে ক্ষেতের ধান কেটে নেওয়ার অভিযোগ - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলায় সিএনজিতে মিললো ৪০ কেজি গাঁজা প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৬২ সরকারি প্রাথমিক বিদ্যালয় গোলখালী চেয়ারম্যানের প্রচেষ্টায় বদলে গেছে ইউপিবাসীর জীবনমান বাকেরগঞ্জে সোশ্যাল মিডিয়ায় অপ্রচারে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন সাংবাদিক পুলকের মৃত্যুর তিনদিন পর বকেয়া মেটাল সমকাল কর্তৃপক্ষ বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ব্রিকসে বাংলাদেশকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার মোদির কাছে জমি দখলে বিচার চাইলেন মুসলিম বাল্যবন্ধু শিল্পে কাল থেকে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী মাদরাসায় যৌন নির্যাতন প্রতিরোধে সেল ও কমিটি গঠনে আইনি নোটিশ

চাঁদা না পেয়ে ক্ষেতের ধান কেটে নেওয়ার অভিযোগ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নোয়াখালীর হাতিয়ায় চাঁদা না পেয়ে দিনে দুপুরে এক কৃষকের জমির পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। এসময় ওই কৃষকসহ তার পরিবারকে মারধর হয়।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে হাতিয়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের চর লটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে, এ ঘটনায় ভুক্তভোগী কৃষক মো. নুর ইসলাম হাতিয়া থানায় লিখিত অভিযোগ করলে জমির ধান থানার জিম্মায় নিয়ে নেয় পুলিশ।

অভিযোগ সূত্রে জানা যায়, চর লটিয়া এলাকায় স্থানীয় জুলফিকার আলী, মনির উদ্দিন, মোছলেহ উদ্দিন, নিশন, রাজুসহ আরও ৭–৮ জন সন্ত্রাসী কায়দায় জমি দখলের চেষ্টা এবং নিয়মিত চাঁদা দাবি করে আসছে। কৃষক নুর ইসলামের তাদের চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তার জমির পাকা ধান কেটে নিয়ে যায়। এসময় বাধা দিতে গেলে নুর ইসলাম ও পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করে কিল-ঘুষিসহ মারধর করা হয়।

ভুক্তভোগী নুর ইসলাম বলেন, আমি ২০১৩ সালে জমিটি খরিদ করি। নিয়মিত খাজনা পরিশোধ করে জমির ভোগদখলে আছি। কোনো মালিকানা না থাকা সত্ত্বেও তারা জোর করে জমি দখলের চেষ্টা করছে।

অভিযুক্ত জুলফিকার আলীর সাথে মোবাইলে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজমল হুদা বলেন, অভিযোগ পেয়েছি। ধানগুলো পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। উভয়পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network