1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভোলায় অস্ত্রসহ ৮ ডাকাত আটক - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

ভোলায় অস্ত্রসহ ৮ ডাকাত আটক

  • আপডেট সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক//// ভোলায় একটি পিস্তল এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাতকে গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড। তাঁরা দুর্ধর্ষ ডাকাত দলের সদস্য বলে কোস্টগার্ড জানিয়েছে।

আজ রোববার (২৭ জুলাই) সকালে কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

গত শুক্রবার বিকেলে ও গতকাল শনিবার সকালে ভোলা সদর উপজেলার তুলাতুলী ঘাট ও দৌলতখান উপজেলার চরবৈরাগী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সুজন (৩৫), মো. জাকির (৪৮), মো. সোহাগ (২৪), মো. আল আমিন (৪০), মো. শাহ আলী (৬০), মো. হানিফ ফরাজী (৬১), মো. শামসুদ্দিন (৪৮) ও আব্দুল হক (৫৬)। তাঁরা ভোলা সদর ও চরফ্যাশন উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

কোস্ট গার্ড জানায়, বেশ কিছুদিন ধরে ভোলার দৌলতখান উপজেলার চরবৈরাগী এবং আশপাশের চর এলাকায় একটি ডাকাত দল স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজি, জমি দখল ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করার অভিযোগের ভিত্তিতে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলী ঘাট এলাকায় স্থানীয়দের সহযোগিতায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ওই এলাকা থেকে ১টি পিস্তলসহ তিন ডাকাতকে আটক করা হয়। পরে আটক ডাকাত সদস্যদের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার ভোর ৫টা থেকে বেলা ৩টা পর্যন্ত দৌলতখান উপজেলার চরবৈরাগী এলাকায় স্থানীয়দের সহযোগিতায় আরও একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকা থেকে সাতটি দেশীয় অস্ত্রসহ আরও পাঁচ ডাকাতকে আটক করা হয়।

জব্দ অস্ত্র ও আটক ডাকাত সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ভোলা সদর ও দৌলতখান থানায় হস্তান্তর করা হয়েছে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ জানান, আটক ডাকাতদের এখনো থানায় হস্তান্তর করা হয়নি।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, ‘আটক তিন ডাকাত সদস্যকে থানায় হস্তান্তর করেছে কোস্ট গার্ড।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network