1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
স্কুলছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, থানায় গেলেন প্রথম স্ত্রী - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
১২ কোটির আমড়া উৎপাদন, ভাসমান হাট ও আড়তে জমজমাট বেচাকেনা উজিরপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ মালয়েশিয়ার ‘মিনি ঢাকা’য় ৩৬৪ বাংলাদেশি আটক বাবুগঞ্জ ডিগ্রি কলেজে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা বিদ্যুৎ না থাকায় অন্ধকার হাসপাতাল, মোবাইলের আলোয় চিকিৎসা বরিশালের ভাসানচরে এক ব্যক্তিকে বোরকা পড়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা বরিশালে ফজরের নামাজ শেষে ফেরার পথে ইজিবাইকের ধাক্কায় মুসল্লি নিহত গলাচিপার চর চন্দ্রাইলে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মেগা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত আমতলীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত, ২০

স্কুলছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, থানায় গেলেন প্রথম স্ত্রী

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার এক স্কুল শিক্ষক তার ছাত্রীকে বিয়ে করেছেন বলে অভিযোগ উঠেছে। এদিকে অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করায় থানায় অভিযোগ দায়ের করেছেন প্রথম স্ত্রী মোছা. শামীমা জাহান।

বুধবার (১৯ নভেম্বর) তাড়াশ থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী স্ত্রী। অভিযুক্ত শিক্ষক মো. মনোয়ার হোসেন তাড়াশ পৌর এলাকার শোলাপাড়া গ্রামের মো. ফজলুল হকের ছেলে। তিনি রঘুনিলী মঙ্গলবাড়িয়া উচ্চবিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক।

লিখিত অভিযোগে শামীমা জাহান উল্লেখ করেন, তার স্বামী মনোয়ার হোসেনের সঙ্গে তার ছাত্রীর প্রেমের সম্পর্ক চলছিল। বেশ কিছুদিন ধরে স্বামীর সন্ধান পাচ্ছিলেন না তিনি। গত মঙ্গলবার (১৮ নভেম্বর) গোপন সংবাদে জানতে পেরে ওই শিক্ষার্থীর বাড়িতে যান তিনি।

এ সময় বাড়ির একটি রুমে ওই শিক্ষার্থীর সঙ্গে একই কক্ষে স্বামীকে দেখতে পান। এ সময় তিনি তাদের মধ্যে সম্পর্কের বিষয়টি জানতে চাইলে অভিযুক্ত মনোয়ার ও স্কুলশিক্ষার্থীর পরিবারের লোকজন গালাগাল করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়।

ভুক্তভোগী শামীমা জাহান বলেন, ‘আমার স্বামী এর আগেও তার নিজ স্কুলের ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক জড়িয়ে পড়েছিল। যা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। আমি নিজেও স্কুলশিক্ষক। আমার বড় মেয়ের বিয়ে হয়েছে। মান সম্মানের কথা চিন্তা করে গোপনে স্বামীকে শোধরানোর চেষ্টা করেছি। কিন্তু কোনো কাজ হয়নি। বাধ্য হয়ে থানায় অভিযোগ করেছি।’

অভিযুক্ত মনোয়ার হোসেনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বিয়ের কথা অস্বীকার করেন। এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, ‘শিক্ষকের বিরুদ্ধে তার স্ত্রী থানায় অভিযোগ করেছেন। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network