1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বানারীপাড়ায় সন্ধ্যা নদীর গর্ভে জমিসহ গাছপালা ও বসতঘর বিলীন - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বানারীপাড়ায় সন্ধ্যা নদীর গর্ভে জমিসহ গাছপালা ও বসতঘর বিলীন

  • আপডেট সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

 

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পের প্রভাবে উপজেলার উত্তর নাজিরপুর গ্রামে একটি বসতবাড়ি সন্ধ্যা নদী গর্ভে সম্পূর্ণ বিলীণ হয়ে গেছে।

 

জানা গেছে, শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৯ মিনিটের দিকে দেশজুড়ে হওয়া ভূমিকম্পে উপজেলার বাইশারী ইউনিয়নের উত্তর নাজিরপুর গ্রামে সন্ধ্যা নদীর তীরে বসবাসরত ব্যবসায়ী আবু বকর ঘরামীর টিনকাঠের ঘর, বিভিন্ন প্রজাতির গাছপালা ও বেশ কয়েক শতক সম্পত্তিসহ বসত বাড়ি মুহুর্তের মধ্যে নদী ভাঙ্গনে বিলীন হয়ে যায়। এসময় তার পরিবারের লোকজন ঘরের মধ্যে না থাকায় তারা বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পায়।

 

একই সঙ্গে ওই বাড়ির বানারীপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক ও প্রতিবেশী মাহাতাব ফকিরদের বাড়ির একাংশ নদী ভাঙনের শিকার হয়।

 

এদিকে ভূমিকম্পে গোটা বানারীপাড়াবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network