1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
তালতলী পায়রা নদীতে বড়শিতে ধরা পড়ল ১১ কেজির পাঙাশ মাছ - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙ্গাবালী ছাত্রদল নেতার মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ বরিশালে কৃষকদল নেতার বিরুদ্ধে নারীকে মারধর ও যৌনপীড়নের অভিযোগ পিরোজপুরের নেছারাবাদে সেতু নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ঢাকা-বরিশাল মহাসড়কে খোঁড়াখুঁড়ি আর খানাখন্দ, ঈদযাত্রা নিয়ে শঙ্কা চরফ্যাশনে যানজট নিরসনে প্রশাসনের অভিযান, প্রতিবাদে বাস ধর্মঘট মালিক-শ্রমিকদের মুলাদীতে বিভিন্ন পেশাজীবীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল বিএনপিকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য প্রত্যাহার করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি নেছারাবাদে সরকারি খাল দখল করে দোকান নির্মাণ, উচ্ছেদের দাবি

তালতলী পায়রা নদীতে বড়শিতে ধরা পড়ল ১১ কেজির পাঙাশ মাছ

  • আপডেট সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক// বরগুনার তালতলী উপজেলার পায়রা নদীতে বড়শিতে ১১ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়েছে।

রোববার বেলা ১১টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বড় অঙ্কুজান পাড়া এলাকার জেলে মো. শাহ আলম মিয়ার ফেলা বড়শিতে মাছটি ধরা পড়ে। মাছটি ৯ হাজার টাকায় বিক্রি করেছেন তিনি।”

জেলে মো. শাহ আলম মিয়া বলেন, পায়রা নদীতে নিয়মিত বড়শি দিয়ে মাছ ধরেন তিনি। কিন্তু সচরাচর এত বড় মাছ ধরা পড়ে না। আজ বড়শিতে ১১ কেজি ওজনের পাঙাশ মাছটি পেয়ে তিনি খুশি।

আজ সকালে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বড় অঙ্কুজান পাড়াসংলগ্ন পায়রা নদীতে মাছ শিকারের জন্য নদীতে বড়শি ফেলেন জেলে শাহ আলম। পরে বড়শি তুলতে গিয়ে দেখেন একটি বড় পাঙাশ মাছ ধরা পড়েছে। পরে ১১ কেজি ওজনের মাছটি তালতলী বাজারে নিয়ে মৎস্য ব্যবসায়ী মো. আল-আমিনের কাছে ৯ হাজার টাকায় বিক্রি করেন তিনি।”

মাছ ব্যবসায়ী মো. আল-আমিন বলেন, তিনি মাছটি কেটে বাজারে বিক্রি করবেন।

তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, সরকার বিভিন্ন সময় সাগর ও নদ-নদীতে মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়ে থাকে। একই সঙ্গে অবৈধ জাল দিয়ে মাছ শিকার বন্ধ থাকায় নদীতে মাছ বেড়েছে। এর সুফল হিসেবেই এত বড় পাঙাশ মাছ ধরা পড়েছে।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network