1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
লালমোহনে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

লালমোহনে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ

  • আপডেট সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার সকালে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া ইসলামিক মডেল একাডেমির মাঠে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের অভিভাবকদের নিয়ে সমাবেশ হয়।

 

এ সময় নিয়মিত উপস্থিতি ও প্রতিষ্ঠানিক নিয়মকানুন মেনে চলায় একাডেমির ১৭ শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
গজারিয়া ইসলামিক মডেল একাডেমির পরিচালক সার্জেন্ট (অব.) মাইনুল ইসলাম হাওলাদারের সভাপতিত্বে ও প্রধান শিক্ষাক মাওলানা ইয়াকুব শরিফ সাদ্দামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন সরকারি শাহবাজপুর কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক মোস্তফা কামাল।

 

এছাড়াও এ সময় অধ্যক্ষ মাওলানা জাফর উদ্দিন, প্রভাষক আমির হোসেন দুলাল, একাডেমির পরিচালনা পর্ষদের সদস্য মো. শাহজাদা আহমেদ, মাওলানা মো. রফিকুল ইসলাম, আবুল কালাম, ফয়েজ আহমেদসহ একাডেমির শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network