1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভোলায় ভিজিডির চাল বিতরণে চাঁদা নিলেন ইউপি সচিব! - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

ভোলায় ভিজিডির চাল বিতরণে চাঁদা নিলেন ইউপি সচিব!

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক বরিশাল : ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নে ভিজিডি কর্মসূচির চাল বিতরণে উপকারভোগীদের কাছ থেকে ৪৫০ টাকা করে অতিরিক্ত চাঁদা নেয়ার অভিযোগ উঠেছে ওই ইউপির সচিব মেজবা উদ্দিন সম্রাটের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে বিতরণের চাল নিতে গেলে ভিজিডির তালিকায় থাকা লোকজনের কাছ থেকে এসব টাকা নেয়া হয়। এ ঘটনার কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, সচিব মেজবা উদ্দিন সম্রাট গত বছর ধরে একই ইউনিয়নে থেকে বিভিন্ন সরকারি সুবিধা দিতে গিয়ে নিয়মিত অতিরিক্ত অর্থ আদায় করে আসছেন।

মানুষের কাছ থেকে সরাসরি টাকা সংগ্রহ করেন ইউনিয়ন পরিষদের চৌকিদার জামাল চৌকিদার। তিনি বলেন, সচিবের নির্দেশে আমি টাকা নিই; এখানে আমার কোনো দোষ নেই।

নাম প্রকাশে অনিচ্ছুক এক উপকারভোগী বলেন, উপজেলা আওয়ামী লীগের নেতাদের প্রভাবে সচিব সম্রাট লাখ লাখ টাকা চাঁদাবাজি করছে।

অভিযোগের বিষয়ে জানতে শম্ভুপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব মেজবা উদ্দিন সম্রাটের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল দিলেও তা বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শুভ দেবনাথ বলেন, অতিরিক্ত চাঁদা নেয়ার কথা শুনেছি। ভুক্তভোগীরা অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network