1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
চরফ্যাশনে অফিস দক্ষতা প্রশিক্ষণে ১৬ জন শিক্ষার্থী পেলেন সনদ - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

চরফ্যাশনে অফিস দক্ষতা প্রশিক্ষণে ১৬ জন শিক্ষার্থী পেলেন সনদ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
‎চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।। ‎ভোলার চরফ্যাশন উপজেলায় তিন মাসব্যাপী ‘প্রয়োজনীয় অফিস দক্ষতা উন্নয়ন কোর্স’-এর সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে।
‎বুধবার (২৭ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টার দিকে চরফ্যাশন ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয়ে সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
‎এই প্রশিক্ষণটি ইনোভেশন সোসাইটি (PI) বাস্তবায়নে এবং যুক্তরাষ্ট্রের ড. মোতাসিম বিল্লাহর সহযোগিতায় আয়োজন করা হয়।
‎ইনোভেশন সোসাইটি (PI) প্রকল্পের নির্বাহী পরিচালক কামরুজ্জামানে সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক মো. খোরশেদ এর সঞ্চালনায় ‎প্রধান অতিথি ছিলেন ভোলা জেলার সাবেক সিভিল সার্জন ডা. শাহে আলম শরীফ। বিশেষ অতিথি ছিলেন সহকারী অধ্যাপক গোলাম আকতার মঈন ও মিজানুর রহমান। আইসিটি প্রশিক্ষণ প্রদান করেন ডিজিটাল কম্পিউটার একাডেমির পরিচালক ফরিদ আহমেদ।
‎প্রশিক্ষণে মোট ২০ জন অংশগ্রহণকারীর মধ্যে ১৬ জন সফলভাবে কোর্স সম্পন্ন করেছেন। তাদের মধ্যে ৫ জন নারী ও ১১ জন পুরুষ প্রশিক্ষনার্থীকে সনদ প্রদান করা হয়েছে।
‎বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক শ্রমবাজারে তরুণ-তরুণীরা অফিস পরিচালনা, ব্যবসায়িক যোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি-ভিত্তিক দক্ষতার অভাবে চাকরির সুযোগ হারাচ্ছেন। এই প্রশিক্ষণ তাদের আত্মবিশ্বাসী, দক্ষ ও কর্মসংস্থানের জন্য প্রস্তুত করেছে।
‎ইনোভেশন সোসাইটি (PI) সারাদেশে যুবসমাজের কর্মসংস্থান বৃদ্ধি ও পেশাগত দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং চরফ্যাশনে এই প্রশিক্ষণ তার ধারাবাহিক অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network