1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তপশিল ঘোষণার আশা সিইসির - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন কারা মহাপরিদর্শক মোস্তফা কামাল বরিশালে বিএনপি নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি পরিবেশ ও প্রাণিদের প্রতি যত্নশীল হতে শিক্ষার্থীদের আহ্বান প্রধানমন্ত্রীর চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০ লং মার্চ দিয়ে বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধান সম্ভব নয় : প্রধানমন্ত্রী প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা আটক মুলাদীতে জমিসংক্রান্ত বিরোধে কুপিয়ে ও পিটিয়ে ১০ জনকে জখম বরিশালে মহাসড়কের পাশে গড়ে তোলা অবৈধ ভবন অপসারণের কাজ শুরু ১৫ লক্ষ টাকার বিনিময়ে চরফ্যাশনে গায়েবী উপাধ্যক্ষ নিয়োগ বানিজ্যের অভিযোগ! ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তপশিল ঘোষণার আশা সিইসির

  • আপডেট সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল চলতি বছরের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই ঘোষণা করা হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

শনিবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

গণভোট নিয়ে এখনো তেমন প্রচারণা শুরু হয়নি উল্লেখ করে সিইসি বলেন, সরকার ও ইসি যৌথভাবে গণভোট সম্পর্কে ব্যাপক প্রচারণা চালাবে। সে অনুযায়ী প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা আগে কখনোই খুব ভালো ছিল না। তবে এখন আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে। পুলিশ, আনসার, বিজিবি, র‌্যাব, সেনাবাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। অতীতে চুরি-ছিনতাইয়ের মতো ঘটনা ঘটেছে, কিন্তু সেগুলো বিচ্ছিন্ন। পরিস্থিতি আরও ভালো হবে।

মক ভোটিং প্রসঙ্গে সিইসি জানান, আইডিয়াল পরিস্থিতিতে নির্বাচন করতে হলে কী ধরনের পরিবেশ প্রয়োজন, তা পর্যবেক্ষণ করতেই এ উদ্যোগ। গত ১৫ বছরে অনেকেই ভোটদান প্রক্রিয়া কাছ থেকে দেখেনি।

তাই জনগণকে প্রক্রিয়াটি দেখানো এবং শেখানোর জন্যই মক ভোটিং করা হচ্ছে। পাশাপাশি দুই ধরনের ব্যালট ব্যবহারে কত সময় লাগে সেটিও পর্যবেক্ষণ করা হচ্ছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network