1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
চরফ্যাশনে যুবদল নেতার মুক্তি না হলে বিএনপির নির্বাচনী কার্যক্রম বর্জনের ঘোষণা গ্রামবাসীর - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম
জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী  লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বানারীপাড়ায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার সাইবার মামলায় র‍্যাবের হাতে অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম গ্রেপ্তার  গলাচিপায় ৩ দিন ধরে নিখোঁজ শিশু, উৎকণ্ঠায় পরিবার  মনপুরায় একই দিনে নিখোঁজ ৩ শিশু, উদ্বিগ্ন স্বজনরা বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে গুলশানে অবস্থান কর্মসূচি বরিশালে ইয়াবার বড় চালানসহ ডিবির জালে যুবক ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার বি.এড পরীক্ষার ভাইভা দেওয়া হলেনা দুমকিতে যুবদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

চরফ্যাশনে যুবদল নেতার মুক্তি না হলে বিএনপির নির্বাচনী কার্যক্রম বর্জনের ঘোষণা গ্রামবাসীর

  • আপডেট সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

 

চরফ্যাশন (ভোলা) প্রতিবেদক: ভোলার চরফ্যাশন উপজেলার চরমানিকা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমানে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. মনির খলিফা ও তার ছোট ভাই সোহেল খলিফার মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


‎শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৮ টার দিকে উপজেলার চরমানিকা ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডের পুরান মানিকা বাজারে এই কর্মসূচি পালন করেছে গ্রামবাসী। এসময় চরমানিকা ইউনিয়ন পশ্চিম শাখার শত শত নারী-পুরুষ ও বিএনপি নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।


‎ঘন্টাব্যাপী সমাবেশে বক্তব্য রাখেন, মনির খলিফার ছোট ভাই সালাউদ্দিন খলিফা, ফোরকান হাওলাদার, সোহেব হাওলাদার, সাইফুল হাওলাদার, ছালেয়া বেগম ও রিপা বেগম প্রমুখ।

 

‎বক্তারা বলেন, দীর্ঘদিন পর্যন্ত বিএনপির রাজনীতিতে সক্রিয় ও জনগণের পাশে থাকা মনির খলিফা ও তার ছোট ভাই সোহেল খলিফাকে রাজনৈতিক প্রতিপক্ষরা মিথ্যা চাঁদাবাজির মামলায় গ্রেফতার করিয়াছেন। পুলিশ তদন্ত না করে বৃহস্পতিবার(১১ ডিসেম্বর) দুপুরে তাদের দুইভাইকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন। রাজনৈতিক মতভেদ থাকতে পারে, কিন্তু জনপ্রিয় যুবনেতাকে গ্রেফতার করা দলের জন্য হুমকি স্বরূপ। আমরা এই মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

‎তারা আরও বলেন, আগামী রবিবারের মধ্যে যদি মনির খলিফা ও তার ছোট ভাই সোহেল খলিফাকে মুক্তি না দেওয়া হয়, তাহলে চরমানিকা ইউনিয়নের তিনটি ওয়ার্ডের প্রায় ১১ হাজার ভোটারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জাতীয় নির্বাচনসহ দলের সকল নির্বাচনী কার্যক্রম বর্জন করবেন। এছাড়া মিথ্যা মামলা প্রত্যাহার না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি নেওয়া হবে।

‎দক্ষিণ আইচা থানার (ওসি) আহসান কবির জানান, সম্প্রতি আমেনা বেগম নামে এক নারীর চাঁদাবাজি মামলায় মনির খলিফা ও তার ছোট ভাই সোহেল খলিফাকে বৃহস্পতিবার গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network