1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠিতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম
অভয়াশ্রম এলাকা মেঘনায় ২৪ জেলেকে জরিমানা বানারীপাড়ায় সমাজসেবী মাইদুল ইসলাম রনির উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত ঝালকাঠিতে অস্বাস্থ্যকর সেমাইয়ের মহোৎসব স্বাস্থ্যঝুঁকিতে লাখো মানুষ বরিশালে সয়াবিনের আবাদ বেড়েছে, ইরি-বোরো ও রবি ফসল চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক মেঘনায় অবৈধ বালু উত্তোলন রোধে কোস্ট গার্ডের যৌথ অভিযান, ১৪ ড্রেজারের নথিপত্র জব্দ ঝালকাঠিতে জামায়াতের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল মহান স্বাধীনতা দিবস যথাযথভাবে উদযাপন করা হবে: উজিরপুর ইউএনও ঝালকাঠির রাজাপুরে মাদকবিরোধী অভিযানে ডোপ টেস্টে নতুন মাত্রা বরিশালের নতুন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বরিশালে সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মী নিহত

ঝালকাঠিতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেপ্তার

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

জেলা প্রতিনিধি,ঝালকাঠি।। ঝালকাঠির রাজাপুরে নয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে রেজাউল হাওলাদার (২২) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ জুলাই) রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার (২৯ জুলাই)সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন।

 

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৯ জুলাই (সোমবার) বেলা ১টার দিকে বিদ্যালয় ছুটি শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ শুরু হওয়া বৃষ্টিতে রাস্তার পাশে একটি বাড়িতে আশ্রয় নেয়। এ সময় একই এলাকার রেজাউল হাওলাদার ওই শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে।

পরবর্তীতে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে রেজাউল পালিয়ে যায়। শিশুটিকে তাৎক্ষণিক উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়।

 

অভিযুক্ত রেজাউল হাওলাদার সাতুরিয়ার ইঁদুরবাড়ি এলাকার খলিলুর রহমানের ছেলে।

রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন বলেন, ‘ভিকটিমের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা মামলা গ্রহণ করেছি এবং আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।’

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network