1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম
গৌরনদীতে টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেষ্টা কলাপাড়ায় গৃহবধূকে পানিতে ডুবিয়ে হত্যাচেষ্টা ইফতার মাহফিলে আটক আওয়ামী লীগের সাবেক এমপি শাহ আলম কারামুক্ত ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে শান্তিতে থাকতে দেব না : ট্রাম্প কানাডায় মার্কিন দূতাবাসে গুলি এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ৮ সরকারি কর্মকর্তা! শেবাচিম হাসপাতালে অপারেশন থিয়েটারে শিশুকে মারধর, কর্মচারী বরখাস্ত বাবুগঞ্জ উপজেলা সমিতি, ঢাকার তথ্যপ্রযুক্তি সম্পাদক হলেন ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম বাউফল পৌর প্রকৌশলীর বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ! কলাপাড়ায় গৃহবধূকে নির্যাতনের অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা

কলাপাড়ায় স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা

  • আপডেট সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর কলাপাড়ায় স্ত্রীর সাথে অভিমান করে মো. নূরউদ্দিন মিয়া (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে পৌর শহরের ৯নং ওয়ার্ডের বাদুরতলী এলাকায় নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটে। নিহত নূরউদ্দিন ওই এলাকার মো. ফারুক মিয়ার ছেলে।

নিহতের স্বজনরা জানান, মাদারীপুরের কালকিনি থানার কয়ারিয়া গ্রামের দুলাল সরদারের মেয়ে আলিফা আক্তারের সঙ্গে নূরউদ্দিনের প্রেমের সম্পর্ক গড়ে উঠে, পরে প্রায় ৬–৭ মাস আগে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর থেকে আলিফা স্বামীর বাড়িতেই অবস্থান করছিলেন।

প্রায় ২০ দিন আগে তিনি মা ও ফুফুর সঙ্গে বাবার বাড়িতে বেড়াতে যান এবং সেখান থেকে ফোনে যোগাযোগ রাখছিলেন। দুই দিন আগে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্ত্রী জানান, তিনি আর নূরউদ্দিনের সঙ্গে সংসার করবেন না। এতে মানসিকভাবে ভেঙে পড়েন নূরউদ্দিন। মঙ্গলবার রাতে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে রাত আনুমানিক দুইটার দিকে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।

এ বিষয়ে কলাপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network