1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পিরোজপুরে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গ্রেফতার - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবসের আলোচনা সভা গৌরনদীতে ঢালাইয়ের পরই ধ্বসে পরলো ব্রীজের পাটাতন ভান্ডারিয়ায় কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতার স্বীকৃতি: কলাপাড়ায় ৪ পরিবারকে সম্মাননা ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে নবগঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার বিভাগের হয়ে জাতীয় ক্রিকেটে খেলছেন আমতলীর তামান্না আমরা চলছিলাম মদিনার দিকে, কাফেলা চলে গেল আমেরিকার দিকে : ফয়জুল করীম ঝালকাঠিতে ঝুঁকিপূর্ণ ঘোষণার এক দশক পার : জোড়াতালিতেই চলছে বেইলি সেতু ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

পিরোজপুরে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

  • আপডেট সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের পিরোজপুর জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল হাওলাদারকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ।

 

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে উপজেলার পত্তাশী ইউনিয়নের বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম হাওলাদার জানান, দেশব্যাপী “অপারেশন ডেভিল হান্ট ফেজ-২”নামের বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় ইন্দুরকানী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মোঃ রাসেল হাওলাদারকে গ্রেফতার করে।

 

তিনি আরও জানান, তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী গ্রেফতারকৃত রাসেল হাওলাদার এজাহারনামীয় অন্যান্য আসামিদের সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত থেকে মামলার ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পিরোজপুর জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network