1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
শোক দিবসে পতাকা না ওঠায় প্রশ্নের মুখে পিরোজপুর প্রযুক্তি বিশ্ববিদ্যালয় - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবসের আলোচনা সভা গৌরনদীতে ঢালাইয়ের পরই ধ্বসে পরলো ব্রীজের পাটাতন ভান্ডারিয়ায় কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতার স্বীকৃতি: কলাপাড়ায় ৪ পরিবারকে সম্মাননা ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে নবগঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার বিভাগের হয়ে জাতীয় ক্রিকেটে খেলছেন আমতলীর তামান্না আমরা চলছিলাম মদিনার দিকে, কাফেলা চলে গেল আমেরিকার দিকে : ফয়জুল করীম ঝালকাঠিতে ঝুঁকিপূর্ণ ঘোষণার এক দশক পার : জোড়াতালিতেই চলছে বেইলি সেতু ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শোক দিবসে পতাকা না ওঠায় প্রশ্নের মুখে পিরোজপুর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

  • আপডেট সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রীয় শোক দিবসে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাসময়ে জাতীয় পতাকা উত্তোলন না হওয়াকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে সন্দেহ ও নানা প্রশ্নের জন্ম দিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনাটিকে ‘ভুল’ হিসেবে ব্যাখ্যা দিলেও সচেতন মহলের একাংশ বিষয়টিকে প্রশাসনিক অনীহার ফল বলে মনে করছেন।

 

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টা ১৪ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে গিয়ে জাতীয় পতাকা উত্তোলনের বিষয়ে জানতে চাইলে দায়িত্বরত নিরাপত্তা কর্মী মো. পারভেজ ইসলাম জানান, এ বিষয়ে তিনি কিছুই জানেন না।

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক (ফিনান্স) আরাফাত হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ থাকায় ভুলবশত নিরাপত্তা কর্মীরা জাতীয় পতাকা উত্তোলন করেননি।

 

তবে স্থানীয় জনগণের একাংশের ধারণা ভিন্ন। তাদের মতে, বিশ্ববিদ্যালয়ের পূর্বের নাম ‘বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ হওয়া এবং শহীদ হাদির মৃত্যুর ঘটনায় শোক পালনের বিষয়ে প্রশাসনের অনীহার কারণেই রাষ্ট্রীয় শোক দিবসে পতাকা উত্তোলন করা হয়নি।

 

বিষয়টি নিয়ে স্বচ্ছ তদন্ত ও সুস্পষ্ট ব্যাখ্যার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা। এদিকে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে বিষয়টি প্রকাশ্যে আসার পর তড়িঘড়ি করে দুপুর ২টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

 

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যানসেলর ড. মুহাম্মদ শহীদুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় ছুটি থাকায় ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন না। পাশাপাশি আমি একটি কনফারেন্সে যোগ দেওয়ায় ক্যাম্পাসে অনুপস্থিত ছিলাম। বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই নিরাপত্তা কর্মীদের জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ দিই। এরপর দুপুর ২টা ৪৫ মিনিটে পতাকা উত্তোলন করা হয়।

 

তিনি আরও জানান, আগামী ২৮ তারিখ বিশ্ববিদ্যালয় খোলার পর ওইদিন দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীদের কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network