1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আল্লাহর সন্তুষ্টি অর্জনে রিয়া পরিত্যাগ করা ঈমানের অপরিহার্য দাবি : ছারছীনার পীর - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম
বিভাগের হয়ে জাতীয় ক্রিকেটে খেলছেন আমতলীর তামান্না আমরা চলছিলাম মদিনার দিকে, কাফেলা চলে গেল আমেরিকার দিকে : ফয়জুল করীম ঝালকাঠিতে ঝুঁকিপূর্ণ ঘোষণার এক দশক পার : জোড়াতালিতেই চলছে বেইলি সেতু ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন বাকেরগঞ্জে নারীকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ আবারও ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেয়াল ভাণ্ডারিয়ায় পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস কাউন্টার উদ্বোধন লালমোহনে অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই উজিরপুরে অভিযানে অর্ধকোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ

আল্লাহর সন্তুষ্টি অর্জনে রিয়া পরিত্যাগ করা ঈমানের অপরিহার্য দাবি : ছারছীনার পীর

  • আপডেট সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা. জি. আ.) বলেছেন- আমাদেরকে মহান আল্লাহ তায়ালা সৃষ্টি করেছেন একমাত্র তাঁর ইবাদত করা। এই ইবাদত হতে হবে একনিষ্ঠ ভাবে। ইবাদতের মধ্যে কোন লৌকিকতামুক্ত ও পবিত্র কুরআন-সুন্নাহর নির্দেশিত পন্থায়। তবে ইবাদত যদি জাহির তথা প্রকাশ্যে বা আমল সমূহ কাউকে দেখানোর জন্য হলে তা মহান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। লোক দেখানো ইবাদতে মানুষের জন্য রয়েছে তথা শাস্তি ও ভয়াবহ পরিণতি। লোক দেখানো ইবাদত মানুষকে শিরকের অপরাধের দিকে ধাবিত করে। লোক দেখানো ইবাদতকারীর সব আমল বরবাদ হয়ে যায়।

পীর ছাহেব কেবলা আরও বলেন, সমাজে আবার অনেক লোক আছে যারা বাহবা পাওয়ার নিয়তে কোনো ইবাদত করে তাকেন। মনে রাখতে হবে আমাদের নামাজ, রোজা, হজ্ব, কুরবানি, যাকাতসহ সমাজ কল্যাণমূলক সকল ভালো কাজ হবে একমাত্র মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। সুতরাং আল্লাহর সন্তুষ্টি অর্জনে রিয়া পরিত্যাগ করা ঈমানের অপরিহার্য দাবি।

গতকাল ২৮ ডিসেম্বর রোজ রবিবার পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলাধীন মহিষকাটা খানকায়ে ছালেহীয়া দীনিয়া মাদ্রাসা কমপ্লেক্স ময়দানে ঈছালে ছাওয়াব মাহফিলে প্রধান অতিথির আলোচনায় হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন।

বাদ আছর থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত মাহফিলে অন্যান্যের মধ্যে আরও গুরুত্বপূর্ণ আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বীনিয়ার মুপতী মাওলানা মোঃ হায়দার হুসাইন, হযরত পীর ছাহেব কেবলার সফরসঙ্গী মাওলানা মোঃ মোহেব্বুল্লাহ আল মাহমুদ প্রমূখ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network