1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পাথরভর্তি ট্রাকে তল্লাশি, মিলল ২ কোটি টাকার ভারতীয় পণ্য - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

পাথরভর্তি ট্রাকে তল্লাশি, মিলল ২ কোটি টাকার ভারতীয় পণ্য

  • আপডেট সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ায় পাথরভর্তি ট্রাক থেকে প্রায় দুই কোটি টাকার ভারতীয় অবৈধভাবে চোরাচালান করা বিভিন্ন পণ্য জব্দ করেছে বিজিবি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে সীমান্তবর্তী বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর এলাকা থেকে এসব চোরালান করা পণ্য জব্দ করা হয়।

সরাইল-২৫ বিজিবি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ ব্যাটালিয়নের একটি টহল দল ঢাকা-সিলেট মহাসড়কের অভিযান পরিচালনা করে। এ সময় একটি পাথরবাহী ট্রাককে সন্দেহ করলে ট্রাকটি অন্য পথে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ট্রাকটিকে ধাওয়া করে ইব্রাহিমপুর এলাকা থেকে ট্রাকটিকে আটক করা হয়। তবে এর আগেই ট্রাকে থাকা চোরাকারবারিরা পালিয়ে যায়। এরপর পাথরভর্তি ট্রাকের চারফুট নিচ থেকে ভারতীয় উন্নতমানের শাড়ি-৩৬৯ পিস, উন্নতমানের লেহেঙ্গা-৮৩ পিস, জিরা- ৫৭০ কেজি ও কসমেটিকস্ সামগ্রী- ১৭,৯৫২ পিসসহ ট্রাকটি আটক করা হয়। আটককৃত অবৈধ চোরাচালান মালামালের আনুমালিক মূল্য ১ কোটি ৮৯ লাখ ৬ হাজার ৮ শত টাকা।

সরাইল-২৫ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালানসহ সকল ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network