1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মির্জাগঞ্জে যৌথবাহিনীর অভিযানে মাদক কারবারী গ্রেফতার  - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

মির্জাগঞ্জে যৌথবাহিনীর অভিযানে মাদক কারবারী গ্রেফতার 

  • আপডেট সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
মির্জাগঞ্জ(পটুয়াখালী) প্রতিনিধিঃ মাদক বিক্রয়, জমি দখল করে আত্মসাৎ, জোর করে যুবতী মেয়েকে তুলে নিয়ে আটকে রেখে চাঁদা আদায় সহ বিভিন্ন অভিযোগে পটুয়াখালীর মির্জাগঞ্জে যৌথবাহিনীর অভিযানে একজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। গ্রেফতার আসামি হলেন উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের দক্ষিণ কাকড়াবুনিয়া গ্রামের আঃ লতিফ মৃধা এর পুত্র মোঃ রাসেল মৃধা (৪০)।
মির্জাগঞ্জ সেনা ক্যাম্প ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে আটকের পর টাকা আদায়, প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে জোরপূর্বক মেয়েকে তুলে নিয়ে চাঁদা আদায়, চাঁদা না দেওয়ায় মারধর, দোকান থেকে বাকিতে মালামাল নিয়ে মূল্য না দেওয়া এবং পাওনা টাকা চাইলে হুমকি-লাঞ্ছনার অভিযোগ রয়েছে রাসেল মৃধার বিরুদ্ধে।
এসব কর্মকাণ্ডে এলাকার সাধারণ মানুষ সবসময় আতঙ্কে থাকেন, কিন্তু ভয়ে মুখ খুলতে সাহস পান না। গত বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ১০ টা ৪৫ মিনিটের দিকে কাকড়াবুনিয়া ইউনিয়নের দক্ষিন কাকড়াবুনিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। এসময় তাঁর কাছ থেকে ২ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৬১ হাজার ৪০৯ টাকা ও মাদক বিক্রি কাজে ব্যবহৃত একটি মোবাইল সেট জব্দ করা হয়।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নজরুল ইসলাম  জানান, গ্রেফতার রাসেল মৃধার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও গ্রেফতার আসামীর পিসি এন্ড পিআর যাচাইকালে তাঁর বিরুদ্ধে পটুয়াখালীর বাউফল থানায় একটি মামলা পাওয়া গেছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network