1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভান্ডারিয়ায় খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে ৩৪ বছরেও চালু হয়নি ছাত্রাবাস, এখন মাদকসেবীদের আস্তানা নেছারাবাদে ভাঙনে বিলীন রাজাবাড়ি-জিলবাড়ি সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ বাউফলের নিয়োগ পরীক্ষায় এমপিপুত্রের ‘অবৈধ’ উপস্থিতি নিয়ে বিতর্ক ভোলা থেকে হিমালয় চূড়া, মুহিতের রোমাঞ্চকর উপাখ্যান ইসলামি আন্দোলনের পিরোজপুর জেলা শাখার নতুন কমিটি গঠন অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ ভরা মৌসুমেও বাজারে ইলিশের খরা, সাধারণ মানুষের নাগালের বাইরে দাম ঝালকাঠিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ও কালো পতাকা প্রদর্শন নেছারাবাদে ভাঙনে বিলীন রাজাবাড়ি-জিলবাড়ি সড়ক, দুর্ভোগে পাঁচ গ্রামের হাজারো মানুষ

ভান্ডারিয়ায় খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬

 

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের ভান্ডারিয়ায় খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় শিক্ষক-কর্মচারি ঐক্যজোট ভা-ারিয়া উপজেলা শাখার উদ্যোগে ৬৭নং নিজ ভান্ডারিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপজেলা শিক্ষক-কর্মচারি ঐক্যজোটের সভাপতি মোঃ মনির হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন পলাশ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন কানুয়া মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক সৈয়দ হাবিবুর রহমান, ভিটাবাড়িয়া নূরজাহান হাবিব বালিকা মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক সঞ্জীব কুমার মজুমদার, মজিদা বেগম মহিলা কলেজ এর গ্রন্থাগারিক মোঃ জাকির হোসেন, নদমূলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ সবুর, ভান্ডারিয়া বিহারি লালমিত্র মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক মোঃ বাদল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আমানউল্লাহ মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোঃ নুরুজ্জামান হাওলাদার, পূর্ব ধাওয়া মডেল মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক বরুণ কুমার, মজিদা বেগম মহিলা কলেজ এর সহকারী অধ্যাপক আবুল বাশার, ভান্ডারিয়া
শাহাবুদ্দিন কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক রিয়াজ মাহমুদ মিঠু সহ বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক কর্মচারী বৃন্দ।

 

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি ছিলেন এদেশের গণতন্ত্রের প্রতীক। তাঁর নেতৃত্বে দেশের জনগণ বারবার ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় তিনি ছিলেন আপসহীন। জীবনের প্রতিটি মুহূর্তে তিনি দেশের মানুষকে ভালোবেসে সংগ্রাম করে গেছেন। দীর্ঘ সময় কারাবরণ, মিথ্যা মামলা, গৃহবন্দিত্ব ও অসুস্থতা সত্ত্বেও তাঁর মনোবল ভাঙেনি। তাঁর মৃত্যু শুধু বিএনপির নয়, বাংলাদেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম তাঁর আদর্শ ও আত্মত্যাগ থেকে অনুপ্রাণিত হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network