1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পিরোজপুর প্রেসক্লাব নির্বাচনে রেজাউল ইসলাম শামীম সভাপতি তানভীর আহম্মেদ সম্পাদক - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম
ভাণ্ডারিয়ায় পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস কাউন্টার উদ্বোধন লালমোহনে অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই উজিরপুরে অভিযানে অর্ধকোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ বরিশালে মোটরসাইকেল দূর্ঘটনায় সাংবাদিক গুরুতর বাবুগঞ্জে তামাকজাত পণ্যের বিজ্ঞাপনের অপরাধে মোবাইল কোর্ট, ৪ দোকানিকে জরিমানা জামায়াত এমপি গাজী নজরুল বহিষ্কার, সাতক্ষীরায় মিষ্টি বিতরণ বাউফলে স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলায় কারাগারে স্ত্রী বরিশালে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু এলাকায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার অবশেষে খোঁজ মিলল রাহুল গান্ধীর, বাসায় ফিরেছেন প্রিয়াঙ্কাও সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প

পিরোজপুর প্রেসক্লাব নির্বাচনে রেজাউল ইসলাম শামীম সভাপতি তানভীর আহম্মেদ সম্পাদক

  • আপডেট সময় : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

 

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর প্রেসক্লাব নির্বাচন-২০২৬ এ- এস. এম. রেজাউল ইসলাম শামীম (দৈনিক আমার দেশ) সভাপতি ও এস. এম. তানভীর আহমেদ (দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও যমুনা টিভি) সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার বিকালে প্রেসক্লাবের বার্ষিক সাধারন সভা শেষে নির্বাচন অনুষ্ঠান পর্বে অন্য কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।

 

জেলা প্রশাসকের নিয়োগকৃত নির্বাচন কমিশনার ও জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক মোঃ ইকবাল করিম এ দায়িত্ব পালন করেন। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির অন্যসব পদের প্রার্থীরা সবাই বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

 

নির্বাচিত অন্যরা হলেন, সহ-সভাপতি খেলাফত হেসেন খসরু (দৈনিক পিরোজপুরের কথা) ও শেখ মো. রশিদ আল মুনান (এনটিভি), যুগ্ম সাধারন সম্পাদক জিয়াউল হক (সময় টিভি), কোষাধ্যক্ষ কুমার শুভ রায় (বাংলাভিশন), দপ্তর ও পরিসম্পদ সম্পাদক মো. তামিম সরদার (ইনডিপেনডেন্ট টিভি ও দৈনিক আজকের পত্রিকা), সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক কবির হোসাইন (দিপ্ত টিভি), ক্রীড়া সম্পাদক রেজওয়ান ইসলাম সাজন (সাপ্তাহিক বলেশ্বর), তথ্য প্রযুক্তি ও প্রকাশনা সম্পাদক শেখ আবু মোঃ জুবায়ের জনি (সাপ্তাহিক পিরোজপুর বাণী)।

 

নির্বাহী সদস্য মাহামুদ হোসেন (ইউএনবি), এম এ রব্বানী ফিরোজ (দৈনিক খবর), আরিফ মোস্তফা (দৈনিক বনিক বার্তা ও বাংলা ট্রিবিউন), ফসিউল ইসলাম বাচ্চু (সমকাল ও চ্যানেল আই), জহিরুল হক টিটু (দৈনিক যায়যায় দিন ও নিউ নেশন), খালিদ আবু (আমাদের সময়), মাহামুদুর রহমান মাসুদ (দৈনিক মানবজমিন), ওয়াহি হাসন বাবু (ইনকিলাব) ও কে এম হাবিবুর রহমান (ডেইলী স্টার ও ডিবিসি টিভি)।

 

উল্লেখ্য, ১৯৬৭ সালে প্রতিষ্ঠার পর থেকে পিরোজপুর প্রেসক্লাব ঐতিহ্যের সাথে একটি অন্যতম সামাজিক সংগঠন হিসেবে ধারাবাহিকতা রক্ষা করে আসছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network