1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভাণ্ডারিয়ায় গণভোটে প্রচার ও ভোটে উদ্বুদ্ধকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে ৩৪ বছরেও চালু হয়নি ছাত্রাবাস, এখন মাদকসেবীদের আস্তানা নেছারাবাদে ভাঙনে বিলীন রাজাবাড়ি-জিলবাড়ি সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ বাউফলের নিয়োগ পরীক্ষায় এমপিপুত্রের ‘অবৈধ’ উপস্থিতি নিয়ে বিতর্ক ভোলা থেকে হিমালয় চূড়া, মুহিতের রোমাঞ্চকর উপাখ্যান ইসলামি আন্দোলনের পিরোজপুর জেলা শাখার নতুন কমিটি গঠন অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ ভরা মৌসুমেও বাজারে ইলিশের খরা, সাধারণ মানুষের নাগালের বাইরে দাম ঝালকাঠিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ও কালো পতাকা প্রদর্শন নেছারাবাদে ভাঙনে বিলীন রাজাবাড়ি-জিলবাড়ি সড়ক, দুর্ভোগে পাঁচ গ্রামের হাজারো মানুষ

ভাণ্ডারিয়ায় গণভোটে প্রচার ও ভোটে উদ্বুদ্ধকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

ভা-ারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণভোটের প্রচার এবং ভোটারদের উদ্বুদ্ধকরণ বিষয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (১১ জানুয়ারী) সকাল ১০ টায় উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মুহাম্মদ মোজ্জাম্মেল হক।

 

 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমরা পরিবর্তন চাই। একটি সুশাসনভিত্তিক, জবাবদিহিমূলক ও জনগণের অংশগ্রহণে পরিচালিত রাষ্ট্র ব্যবস্থা গড়তে চাই। জনগণের মতামতই হবে ভবিষ্যৎ সিদ্ধান্তের ভিত্তি। এজন্য গণভোটে সবার সচেতন অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

 

 

তিনি আরো বলেন, আগের সরকার নিরঙ্কুশ বিজয় অর্জন করেও ক্ষমতায় টিকে থাকতে পারেনি, কারণ তখন জনগণ তাদের প্রকৃত ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। মানুষের ভোটাধিকার হরণ করা হলে, সেই সরকার বেশি দিন টেকে না। গণতন্ত্র টিকিয়ে রাখতে হলে সবার আগে সুষ্ঠু ভোট ও জনগণের মতামতকে গুরুত্ব দিতে হবে।

 

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ভান্ডারিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আমান উল্লাহ খান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সুদেব সরকার, ভা-ারিয়া বন্দার সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু নাসের, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, ৬৭ নং নিজ ভা-ারিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ রাজ্জাক, সাংবাদিক সামসুল ইসলাম আমিরুল, পিরোজপুর জেলা শিবিরের সাবেক সভাপতি আবু নাঈম প্রমূখ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network