1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
শেবাচিম হাসপাতালের অব্যবস্থাপনার বিরুদ্ধে কাফন মিছিল - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
অভয়াশ্রম এলাকা মেঘনায় ২৪ জেলেকে জরিমানা বানারীপাড়ায় সমাজসেবী মাইদুল ইসলাম রনির উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত ঝালকাঠিতে অস্বাস্থ্যকর সেমাইয়ের মহোৎসব স্বাস্থ্যঝুঁকিতে লাখো মানুষ বরিশালে সয়াবিনের আবাদ বেড়েছে, ইরি-বোরো ও রবি ফসল চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক মেঘনায় অবৈধ বালু উত্তোলন রোধে কোস্ট গার্ডের যৌথ অভিযান, ১৪ ড্রেজারের নথিপত্র জব্দ ঝালকাঠিতে জামায়াতের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল মহান স্বাধীনতা দিবস যথাযথভাবে উদযাপন করা হবে: উজিরপুর ইউএনও ঝালকাঠির রাজাপুরে মাদকবিরোধী অভিযানে ডোপ টেস্টে নতুন মাত্রা বরিশালের নতুন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বরিশালে সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মী নিহত

শেবাচিম হাসপাতালের অব্যবস্থাপনার বিরুদ্ধে কাফন মিছিল

  • আপডেট সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অব্যবস্থাপনার বিরুদ্ধে ষষ্ঠ দিনের মতো কর্মসূচি পালিত হয়েছে। সাধারণ ছাত্র-জনতার ব্যানারে শনিবার (২ আগস্ট) দুপুর ১২টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচি শুরু হয়।

আন্দোলনকারীরা প্রতীকী মরদেহ নিয়ে বিক্ষোভ সহকারে সদর রোড অবরোধ করেন ও সংক্ষিপ্ত সমাবেশ করেন। সেখান থেকে কাফন মিছিল নিয়ে হাসপাতালের জরুরি বিভাগের গেটে যান। সেখানে হয়রানি বন্ধসহ দাবিসমূহ তুলে ধরে স্লোগান দেন।

আন্দোলনকর্মী মহিউদ্দিন রণি বলেন, দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসাসেবা কেন্দ্র হচ্ছে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। অথচ এখানে সাধারণ মানুষ এসে নানান সিন্ডিকেটের কারণে চিকিৎসা বঞ্চিত হন।

এখানে চিকিৎসক সংকট, অব্যবস্থাপনা, যন্ত্রপাতি থাকলেও পরীক্ষা-নিরীক্ষা বন্ধ রাখে সিন্ডিকেট। এসবের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। যতদিনে হাসপাতালে অব্যবস্থাপনা দূর না হবে ততদিন আমাদের আন্দোলন চলবে।

আরেক আন্দোলনকর্মী আসিফ বলেন, হাসপাতালটি এখন আর হাসপাতাল নেই। সকল ক্ষেত্রে দুর্নীতি চলছে। সাধারণ মানুষ চিকিৎসা সেবা পান না। সরকারি হাসপাতালে কেন মানুষ চিকিৎসা সেবা পাবে না তা নিশ্চিত করতেই আমাদের প্রচেষ্টা।

তিনি বলেন, আমাদের আন্দোলনের সাথে বরিশালবাসী একমত। তারাও আমাদের সমর্থন দিয়েছেন। হাসপাতালের জরুরি বিভাগে মিছিল সহকারে অবস্থান করলে হাসপাতালের কর্তৃপক্ষ আন্দোলনকর্মীদের সাথে কথা বলেন। তারা আশ্বস্ত করেন দ্রুত সময়ের মধ্যে সংকটগুলো সমাধানের চেষ্টা করবেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network