1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভান্ডারিয়ায় সিটি ব্যাংকের নতুন উপ-শাখার উদ্বোধন - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ও কালো পতাকা প্রদর্শন নেছারাবাদে ভাঙনে বিলীন রাজাবাড়ি-জিলবাড়ি সড়ক, দুর্ভোগে পাঁচ গ্রামের হাজারো মানুষ বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ফ্যামিলি কার্ড বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী রাজিব আহসান ৭ জেলায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত আলোচনায় ইরান ‘খুবই আন্তরিক’, দাবি ট্রাম্পের কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের বিরুদ্ধে সাংবাদিককে পিটিয়ে জখমের অভিযোগ বরিশালে মহিলা আ’লীগ নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল বরিশালে শিয়াল হত্যা : ১০ জনের বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ আদালতের

ভান্ডারিয়ায় সিটি ব্যাংকের নতুন উপ-শাখার উদ্বোধন

  • আপডেট সময় : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

 

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুর জেলার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র ভান্ডারিয়ায় গ্রাহকদের আধুনিক ও ডিজিটাল ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে সিটি ব্যাংক তাদের নতুন একটি উপ শাখা উদ্বোধন করেছে।

 

বুধবার (১৪ জানুয়ারী) সকাল ১০ টায় ভা-ারিয়া পৌর শহরের জেলা পরিষদ মার্কেটের দ্বিতীয় তলায় এই উপশাখার উদ্বোধন করা হয়।

 

উদ্বোধনী আনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হালদার।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভান্ডারিয়া একটি সম্ভাবনাময় এলাকা। এখানকার ব্যবসা-বাণিজ্য এবং অর্থনৈতিক সমৃদ্ধিতে সিটি ব্যাংকের এই উপ-শাখা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আধুনিক ও ডিজিটাল ব্যাংকিং সেবা এখন আর কেবল বড় শহরগুলোতে সীমাবদ্ধ নেই, তা প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে। আমি আশা করি, সিটি ব্যাংক তার সুনামের ধারাবাহিকতা বজায় রেখে স্থানীয় জনসাধারণের স্বচ্ছতা ও বিশ্বস্ততার সাথে সেবা নিশ্চিত করবে।

 

সিটি ব্যাংকের খুলনা রিজিওর এর প্রধান মোঃ ইব্রাহীম খলিলের সভাপতিত্বে এবং খুলনা এরিয়া প্রধান ও শাখা ব্যবস্থাপক হিমাদ্রী শেখরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভা-ারিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল,
সাবেক সদর ইউনিয়নের চেযারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, পৌর বিএনপির আহবায়ক আঃ মান্নান হাওলাদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ভান্ডারিয়া উপজেলা সভাপতি আলহাজ¦ বাদশা জোমাদ্দার, সিটি ব্যাংকের বরিশাল এরিয়া প্রধান ও শাখা ব্যবস্থাপক মোঃ মামুন বিল্লাহ প্রমূখ।

 

পরে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় এবং অতিথিরা একসাথে কেক কেটে সিটি
ব্যাংকের উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন উদযাপন করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network