1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পিরোজপুরে ঘুষ-দুর্নীতির অভিযোগে মানববন্ধন - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ও কালো পতাকা প্রদর্শন নেছারাবাদে ভাঙনে বিলীন রাজাবাড়ি-জিলবাড়ি সড়ক, দুর্ভোগে পাঁচ গ্রামের হাজারো মানুষ বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ফ্যামিলি কার্ড বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী রাজিব আহসান ৭ জেলায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত আলোচনায় ইরান ‘খুবই আন্তরিক’, দাবি ট্রাম্পের কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের বিরুদ্ধে সাংবাদিককে পিটিয়ে জখমের অভিযোগ বরিশালে মহিলা আ’লীগ নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল বরিশালে শিয়াল হত্যা : ১০ জনের বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ আদালতের

পিরোজপুরে ঘুষ-দুর্নীতির অভিযোগে মানববন্ধন

  • আপডেট সময় : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) দুই ইন্সট্রাক্টরের বিরুদ্ধে  ঘুষ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে মানববন্ধন করেছে স্থানীয়রা।

 

আজ রোববার দুপুরে  সিভিল ইন্সট্রাক্টর কামরুল হাসান ও ইলেকট্রিক্যাল ইন্সট্রাক্টর কবির আলম এর বিরুদ্ধে ঘুষ গ্রহন ও দুর্নীতির  অভিযোগ এনে পিরোজপুর টিটিসির সামনে এ মানববন্ধন রচিত হয়।

 

 

ঘন্টা ব্যাপী মানববন্ধনকালে বক্তারা অভিযোগ করেন, বিদেশগামী কর্মীদের জন্য বাধ্যতামূলক তিনদিনের প্রি-ডিপার্চার ট্রেনিং এবং সৌদি আরবগামী কর্মীদের তাকামল (ঞধশধসড়ষ) এসেসমেন্ট পরীক্ষায় টাকার বিনিময়ে পাস ও ফেল করানোর বাণিজ্য চালিয়ে আসছেন অভিযুক্ত দুই প্রশিক্ষক।

 

 

যারা ঘুষ দিতে পারেন তাদের সহজেই পরীক্ষায় উত্তীর্ণ করা হয়, আর যারা দিতে অস্বীকৃতি জানান তাদেরকে ইচ্ছাকৃতভাবে ফেল করানো হয়। এতে করে অনেক যোগ্য ও দক্ষ কর্মী বিদেশে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দীর্ঘদিন ধরে এ অনিয়ম ও ঘুষ বাণিজ্যের মাধ্যমে বিভিন্নভাবে অন্তত: ১০ কোটি টাকার ঘুষ লেনদেন হয়েছে বলেও তারা দাবি করেন।

 

এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত  কমিটি গঠন করে এর সাথে জড়িতদের আইনের আওতায় এনে তাদেরকে  দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। মানববন্ধন থেকে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, পিরোজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এ ধরনের দুর্নীতি দেশের শ্রমবাজার ও বিদেশে বাংলাদেশের ভাবমূর্তির জন্য হুমকিস্বরূপ।

 

এ বিষয়ে পিরোজপুর টিটিসি’র ইন্সট্রাক্টর (সিভিল)  কামরুল হাসান এর সাথে যোগাযোগ করা হলে তিনি নিজেকে নির্দোষ দাবী করে বলেন, আমি এ ব্যাপারে কিছুই জানিনা, আমার নামে সব মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network