1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাউফলে একই রাতে বসতঘরসহ ১১টি প্রতিষ্ঠানে চুরি! - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙ্গাবালী ছাত্রদল নেতার মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ বরিশালে কৃষকদল নেতার বিরুদ্ধে নারীকে মারধর ও যৌনপীড়নের অভিযোগ পিরোজপুরের নেছারাবাদে সেতু নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ঢাকা-বরিশাল মহাসড়কে খোঁড়াখুঁড়ি আর খানাখন্দ, ঈদযাত্রা নিয়ে শঙ্কা চরফ্যাশনে যানজট নিরসনে প্রশাসনের অভিযান, প্রতিবাদে বাস ধর্মঘট মালিক-শ্রমিকদের মুলাদীতে বিভিন্ন পেশাজীবীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল বিএনপিকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য প্রত্যাহার করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি নেছারাবাদে সরকারি খাল দখল করে দোকান নির্মাণ, উচ্ছেদের দাবি

বাউফলে একই রাতে বসতঘরসহ ১১টি প্রতিষ্ঠানে চুরি!

  • আপডেট সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

 

মো.আরিফুল ইসলাম,বাউফল// পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের ছয়হিস্যা বাজারে একই রাতে বসতঘরসহ ১১টি প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতে চোরের দল ধারাবাহিকভাবে বাজারের বিভিন্ন দোকান ও বসতবাড়িতে প্রবেশ করে নগদ টাকা, পণ্যসামগ্রীসহ মালামাল লুট করে নিয়ে যায়।

 

চুরি হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—আসাদুল তালুকদারের মিল ও সার-কি’টনা’ষকের দোকান, সালাউদ্দিন মৃধার মুদি ও মনোহারী দোকান, মালেক মৃধার মুদি দোকান, জাকির ডাক্তারের ফার্মেসি, গণেষ দাসের মুদি দোকান, আবদুর রহমানের হার্ডওয়্যার দোকান, আবদুর রহিমের সিমেন্ট দোকান, ফোরকান তালুকদারের বিকাশের দোকান, হালিম হাওলাদারের বসতবাড়ি এবং তাতেরকাঠী রাস্তার মাথা এলাকার দুটি মুদি-মনোহারী ও চা দোকান।

 

স্থানীয় ব্যবসায়ীরা জানান, একসাথে এতগুলো দোকানে চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। তারা দ্রুত চোরদের শনাক্ত ও গ্রেফতারের দাবি জানিয়েছেন। ওই বাজারের ব্যবসায়ী আসাদুল ইসলাম জানান, সম্প্রতি ইউনিয়নটিতে হাত বাড়ালেই মিলছে মাদক। এর সাথে মাদক সেবনকারীদের সংশ্লিষ্টতা থাকতে পারে।

 

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ আক্তারুজ্জামান জামান সরকার জানান, ঘটনাস্থল পরিদর্শনে একটি পুলিশের টিম পাঠানো হয়েছে। দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network