1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
শ্বশুড়বাড়িতে গিয়ে ধানের শীষে ভোট চেয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন তারেক রহমান - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

শ্বশুড়বাড়িতে গিয়ে ধানের শীষে ভোট চেয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন তারেক রহমান

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : সিলেট পৌঁছে হযরত শাহজালাল ও শাহপরান (রহ.) মাজার জিয়ারত করে শ্বশুড়বাড়ির পথে রওনা হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পথে দু’ধারে উৎসুক মানুষের ঢল নামায় তাকে ঘিরে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

দক্ষিণ সুরমার বিরাইমপুরে পৌঁছে রাত ১২টা ৪০ মিনিটের দিকে তিনি শ্বশুড়বাড়িতে উপস্থিত হন। জনতার উদ্দেশে তারেক রহমান বলেন, ড. জুবায়দা যেমন আপনাদের সন্তান, আমিও আপনাদের সন্তান। আমার দাবি রয়ে গেল যাতে ১২ তারিখে এই এলাকা থেকে ধানের শীষ বিজয়ী হয়। আপনাদের কাছ থেকে এই জবান নিয়ে গেলাম।

ভূমিকা শুরুতেই তিনি স্থানীয় মুরুব্বি ও এলাকাবাসীর দোয়া কামনা করেন। তিনি বলেন, আমরা জনগণের ভাগ্যের পরিবর্তনের লক্ষ্যে রাজনীতি করি। ধানের শীষ জয়যুক্ত হলে আমরা সাধারণ মানুষের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের সহায়তার জন্য কৃষক কার্ড প্রবর্তন করব।

তারেক রহমান আরও বলেন, সিলেটের বহু মানুষ প্রবাসে থাকেন। আমরা প্রতিটি জেলায় উন্নত ট্রেনিং সেন্টারের ব্যবস্থা করব যাতে যুবকরা দক্ষ হয়ে বিদেশে যেতে পারে। দক্ষভাবে চাকরি করলে দেশে বেশি রেমিট্যান্স আসবে এবং অর্থনীতির বিকাশ হবে।

 

কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সূচিত ঐতিহাসিক ‘খাল খনন’ কর্মসূচি পুনরায় চালু করার ঘোষণা দেন তিনি। কৃষকদের ভাগ্যোন্নয়নে সারা দেশে আবার খাল খনন শুরু হবে, যা কৃষি অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনবে, যোগ করেন তিনি।

গত ১৬ বছরের রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, এ দেশে মানুষের বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল, ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। আমরা সেই অধিকার ফিরিয়ে দিতে চাই। মানুষের হাতে ক্ষমতার চাবিকাঠি ফিরিয়ে দেওয়ার জন্যই এই নির্বাচন।

পরিবারিক পরিবেশে খাবার পরিবেশন করা হয় তাকে। দীর্ঘদিন পর জামাইয়ের আগমন উপলক্ষে শ্বশুড়বাড়িতে দোয়া ও আপ্যায়নের আয়োজন করা হয়। বিশেষভাবে রান্না করা হয় ৪০ হাঁড়ি আখনি, যা প্রায় ১২ হাজার মানুষের মধ্যে বিতরণ করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network