1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভাণ্ডারিয়ায় স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেনের ব্যাপক গণসংযোগ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম
ফ্যামিলি কার্ড বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী রাজিব আহসান ৭ জেলায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত আলোচনায় ইরান ‘খুবই আন্তরিক’, দাবি ট্রাম্পের ভারপ্রাপ্ত প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়ে লালমোহনে আনন্দ মিছিল ও মিস্টি বিতরণ কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের বিরুদ্ধে সাংবাদিককে পিটিয়ে জখমের অভিযোগ বরিশালে মহিলা আ’লীগ নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল বরিশালে শিয়াল হত্যা : ১০ জনের বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ আদালতের বামনায় ইয়াবাসহ দুই কথিত মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার

ভাণ্ডারিয়ায় স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেনের ব্যাপক গণসংযোগ

  • আপডেট সময় : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন প্রচার-প্রচারণার অংশ হিসেবে ভা-ারিয়া বাজারে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।

 

বুধবার (২৮ জানুয়ারী) দুপুরে মাহমুদ হোসেন তার কর্মী-সমর্থকদের বিশাল এক বহর নিয়ে ভা-ারিয়া বাজারের প্রচারণা শুরু করেন। তিনি বাজারের প্রতিটি গলি এবং বিপণিবিতানে গিয়ে ব্যবসায়ী ও ক্রেতাদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং এলাকার মানুষের সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। এসময় এলাকার উন্নয়নে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে ভোটারদের হাতে তার নির্বাচনী প্রতীক ‘ঘোড়া’ মার্কার লিফলেট তুলে দেন। তখন পুরো বাজার এলাকায় কর্মী-সমর্থক ও সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

 

গণসংযোগকালে মাহমুদ হোসেন বলেন, আমি ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার আর এলাকার উন্নয়নের জন্য নির্বাচন করছি। ভা-ারিয়ার মানুষ দীর্ঘদিন যে আশা আকাঙ্ক্ষা নিয়ে অপেক্ষা করছে, তা বাস্তবায়ন করতেই আমি আপনাদের কাছে এসেছি। এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। ভা-ারিয়ার মানুষ যেন সহজে শিক্ষা, চিকিৎসা ও প্রয়োজনীয় সেবা পায়, সে জন্য আমি কাজ করতে চাই। আপনাদের সমর্থন পেলে ঘোড়া মার্কায় ভোট দিয়ে আমাকে সুযোগ করে দিলে আমি আপনাদের কণ্ঠস্বর হয়ে সংসদে কথা বলব।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আলগীর হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা শরিফ, পৌর বিএনপি নেতা হানিফ আল খলিফা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম,উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মাহফুজুল ইসলাম উজ্জল, উপজেলা জিয়া মঞ্চের আহবায়ক তারেক আল আমিন প্রমূখ্য।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network