1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পিরোজপুরে বরই বাগান যেন পাখিদের ‘মৃত্যুর ফাঁদ’, হুমকিতে বুলবুলি-দোয়েল-শালিক - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভাণ্ডারিয়ায় পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস কাউন্টার উদ্বোধন লালমোহনে অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই উজিরপুরে অভিযানে অর্ধকোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ বরিশালে মোটরসাইকেল দূর্ঘটনায় সাংবাদিক গুরুতর বাবুগঞ্জে তামাকজাত পণ্যের বিজ্ঞাপনের অপরাধে মোবাইল কোর্ট, ৪ দোকানিকে জরিমানা জামায়াত এমপি গাজী নজরুল বহিষ্কার, সাতক্ষীরায় মিষ্টি বিতরণ বাউফলে স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলায় কারাগারে স্ত্রী বরিশালে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু এলাকায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার অবশেষে খোঁজ মিলল রাহুল গান্ধীর, বাসায় ফিরেছেন প্রিয়াঙ্কাও সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প

পিরোজপুরে বরই বাগান যেন পাখিদের ‘মৃত্যুর ফাঁদ’, হুমকিতে বুলবুলি-দোয়েল-শালিক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের বিভিন্ন এলাকার বরই বাগানের বরই রক্ষার নামে নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করে প্রতিদিন শত শত পাখি নিধন করা হচ্ছে। এসব বাগানের পাতা ফাঁদে বুলবুলি, ঘুঘু, দোয়েল, শালিক, বাদুড়সহ নানা দেশীয় প্রজাতির পাখি মারা যাচ্ছে।

 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সরেজমিনে সদর উপজেলার টোনা ইউনিয়নের সালাউদ্দীনের বরই বাগানে গিয়ে পাখির প্রতি এ বর্বরতার হৃদয়বিদারক চিত্র দেখা যায়।

 

স্থানীয়রা জানান, তার পাতা জালে প্রতিদিন শত শত বিভিন্ন প্রজাতির পাখি মারা যাচ্ছে। সদর উপজেলার টোনা ইউনিয়নের বাসিন্দাদের অভিযোগ, গত তিন বছর ধরে বরই মৌসুম এলেই এভাবে নিষিদ্ধ কারেন্ট জাল পেতে নিষ্ঠুরভাবে পাখি নিধন করা হচ্ছে।

বাগানের ফল রক্ষার নামে এ ধরনের ব্যয়বহুল ও অবৈধ পদ্ধতিতে পাখি নিধন পরিবেশ আইনে গুরুতর অপরাধ বলে মনে করছেন সচেতন মহল। এতে একদিকে পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে প্রাণ হারাচ্ছে অসংখ্য দেশীয় পাখি। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পরিবেশ ও পাখিপ্রেমীরা।

 

এ বিষয়ে বাগান মালিক সালাউদ্দিন বলেন, প্রতিদিন শত শত পাখি এসে বরই ফল নষ্ট করে। বাগান রক্ষার জন্য এ জাল দেয়া হয়েছে।

 

কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক সৌমিত্র সরকার বলেন, এভাবে পাখি নিধন বন ও পরিবেশ সংরক্ষণ আইনে দণ্ডনীয় অপরাধ। কৃষকদেরকে জাল ব্যবহার না করে ফল রক্ষার জন্য পরামর্শ দেয়া হচ্ছে। তাদেরকে নিরুৎসাহিত করা হচ্ছে পাখি নিধন না করে ফল রক্ষার জন্য।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network