1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
৩২ নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ৮ বিভাগে পদায়ন - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম
মা হারানো এতিম শিশু সাফওয়ান ও তাসফিয়ার পাশে ইউএনও মিলটন পাল বরিশালে নির্যাতনের পর স্ত্রীকে হত্যা, সোহেলের ফাঁসির দাবিতে বিক্ষোভ সাতদিন ধরে বিদ্যুৎহীন মসজিদ, তীব্র গরমে দুর্ভোগে মুসল্লিরা বরিশালে নির্মল বায়ু দিবস পালন : নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারের দাবি ঢাকা উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে ভোটার হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী স্পর্শিয়া এবার ‘লালপরী’ পরকীয়ার জেরে স্বামীকে বিষ খাইয়ে হত্যা, স্ত্রী আটক ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ৬টি ড্রেজার ও বাল্কহেড জব্দ, আটক ৪০ জ্বালানি সংকট বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতির ফসল বিমানে সহযাত্রীকে মারধর ও গালাগাল: উগ্র যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলেন সহযাত্রীরা

নির্বাচনী দায়িত্ব পালন

৩২ নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ৮ বিভাগে পদায়ন

  • আপডেট সময় : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনে ৩২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ৮ বিভাগে পদায়ন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখার উপসচিব মোহাম্মদ নুর এ আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই পদায়ন করা হয়।

 

এতে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে ভোটগ্রহণের ২ (দুই) দিন পর পর্যন্ত সময়ের জন্য বিসিএস (প্রশাসন) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর ১৮৯৮-এর সেকশন ১০(৫) মোতাবেক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ এবং মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৫ ধারা মোতাবেক তাদের নামের পাশে বর্ণিত অধিক্ষেত্রে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা অর্পণ করা হলো।

 

ন্যস্তকৃতদের মধ্যে ঢাকা বিভাগে ৭ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন, খুলনা বিভাগে ৪ জন, রাজশাহী বিভাগে ৪ জন, বরিশাল বিভাগে ৩ জন, সিলেট বিভাগে ২ জন, রংপুর বিভাগে ৩ জন ও ময়মনসিংহ বিভাগে ৪ জনকে পদায়ন করা হয়েছে।

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ক্ষমতাপ্রাপ্ত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণকে সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার তার আওতাভুক্ত এলাকার চাহিদার ভিত্তিতে পদায়ন করবেন। ক্ষমতাপ্রাপ্ত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পদায়নের পর সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট/রিটানিং অফিসারের নিকট যোগদান/রিপোর্ট করবেন।

 

 

ক্ষমতাপ্রাপ্ত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনার বিষয়ে সংশ্লিষ্ট বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত রাখবেন এবং ক্ষমতাপ্রাপ্ত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনার তথ্য নির্ধারিত ছকে প্রতিদিন সংশ্লিষ্ট বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং রিটার্নি অফিসার বরাবর পাঠাবেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network