1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
‘আলম বিয়ে না করলে এই বাড়ি থেকে যাব না’ - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিহত! নতুন সরকারের দৃশ্যমান সাফল্যে বিরোধী মহল বিচলিত : রহমাতুল্লাহ বরিশাল রেঞ্জ ডিআইজি’র সাথে পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ রাঙ্গাবালী ছাত্রদল নেতার মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ বরিশালে কৃষকদল নেতার বিরুদ্ধে নারীকে মারধর ও যৌনপীড়নের অভিযোগ পিরোজপুরের নেছারাবাদে সেতু নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ঢাকা-বরিশাল মহাসড়কে খোঁড়াখুঁড়ি আর খানাখন্দ, ঈদযাত্রা নিয়ে শঙ্কা চরফ্যাশনে যানজট নিরসনে প্রশাসনের অভিযান, প্রতিবাদে বাস ধর্মঘট মালিক-শ্রমিকদের মুলাদীতে বিভিন্ন পেশাজীবীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল বিএনপিকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য প্রত্যাহার করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

‘আলম বিয়ে না করলে এই বাড়ি থেকে যাব না’

  • আপডেট সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনার তালতলীতে প্রেমিকের অন্যত্র বিয়ে করার খবর পেয়ে প্রেমিকের বাড়ি এসে দুদিন ধরে অনশন করছেন এক তরুণী। বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দিয়েছেন তিনি। এ নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে অনশনের খবর পেয়ে পালিয়ে গেছেন প্রেমিক আলম লস্কারের পরিবারের সদস্যরা। প্রেমিক আলম লস্কার (৩০) একই গ্রামের তনু লস্কারের ছেলে ও তালতলী উপজেলা নির্বাচন অফিসের নাইট গার্ড কর্মচারী।

রোববার (৩ আগস্ট) সকাল থেকে উপজেলার ছোটবগী ইউনিয়নের জাকিরতবক গ্রামে অনশন করছেন ওই তরুণী। অনশন করা প্রেমিকা বলেন, এক বছর আগে আলম লস্কারের সঙ্গে স্থানীয় ঘটকের মাধ্যমে পরিচয় হয়। এরপর দুজনের মধ্যে সম্পর্ক হয়। পরে আলম বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন স্থানে নিয়ে শারীরিক সম্পর্ক করে আসছে। পরে গত শুক্রবার (১ আগস্ট) থেকে আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়।

ওই তরুণী আরও বলেন, পরে খোঁজ নিয়ে জানতে পারি, আলম পারিবারিকভাবে গত শুক্রবার (১ আগস্ট) অন্যত্র বিয়ে করেছেন। এটা শুনে আমি রোববার (৩ আগস্ট) সকালে তার বাড়িতে বিয়ের জন্য এসেছি। আজ সোমবার পর্যন্ত অনশন করে যাচ্ছি।

আমাকে আলম বিয়ে না করলে এই বাড়ি থেকে যাব না। এ সময় বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দেন ওই তরুণী।এ বিষয়ে অভিযুক্ত আলম লস্কারের সঙ্গে যোগাযোগ করতে তার মোবাইলে একাধিকবার কল দিলেও তা বন্ধ পাওয়া যায়। এজন্য তার বক্তব্য পাওয়া যায়নি।

ছোঠবগী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নীনা বেগম বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে। এ বিষয়ে তালতলী থানার ওসি (তদন্ত) মো. শরিফুল ইসলাম বলেন, বিষয়টি জেনেছি, এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network