1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বারবার ভুল তালা লাগানোয় দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে: শামীম সাঈদী - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্যামিলি কার্ড বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী রাজিব আহসান ৭ জেলায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত আলোচনায় ইরান ‘খুবই আন্তরিক’, দাবি ট্রাম্পের ভারপ্রাপ্ত প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়ে লালমোহনে আনন্দ মিছিল ও মিস্টি বিতরণ কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের বিরুদ্ধে সাংবাদিককে পিটিয়ে জখমের অভিযোগ বরিশালে মহিলা আ’লীগ নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল বরিশালে শিয়াল হত্যা : ১০ জনের বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ আদালতের বামনায় ইয়াবাসহ দুই কথিত মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার

বারবার ভুল তালা লাগানোয় দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে: শামীম সাঈদী

  • আপডেট সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পিরোজপুর- ২ আসনে জামায়াতে ইসলামীর (দাঁড়িপাল্লা) মনোনীত প্রার্থী শামীম সাঈদী বলেছেন, দেশের চাবি জনগণের হাতেই । কিন্তু একের পর এক নির্বাচনে সেই চাবি ব্যবহার করে ভুল তালা লাগানো হয়েছে, যার খেসারত দেশকে দিতে হয়েছে। দেশে এর আগে বারো নির্বাচন হয়েছে, এবার ত্রয়োদশ নির্বাচন, কিন্তু প্রতিবার যে তালা লাগানো হয়েছে, তা ছিল
জং ধরা, ভাঙা ও ভুল তালা। সেই ভুল তালার কারণেই বারবার মানুষের ঘরে হামলা হয়েছে, সমাজে হামলা হয়েছে, রাষ্ট্রে হামলা হয়েছে। কার্ডের প্রলোভন দেখিয়ে নয়, একটি মজবুত ও টেকসই তালা লাগিয়েই দেশকে নিরাপদ করা সম্ভব।

 

রবিবার (৮ ফেব্রুয়ারী) বিকেল ৪ টায় ভা-ারিয়া হাসপাতাল মাঠে উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর আয়োজনে নির্বাচনী জনসভায় তিনি সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

 

তিনি বলেন, ২০০৮ সালের নির্বাচনের আগে যারা ১০ টাকা কেজি চাল ও ঘরে ঘরে চাকরির প্রতিশ্রুতি দিয়ে ঘরে ঘরে লাশ পাঠিয়ে আশি টাকা ধর চাল খাইয়ে যারা পালিয়ে গেছে তাদের কথার সাথে তাদের কন্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আজকে দেখতে পাচ্ছি তাদের দোসরেরা সহজ সরল মানুষের কাছে ফ্যামিলি কার্ড কৃষি কার্ড হেলথ কার্ড নিয়ে প্রলোভন দেখানো হচ্ছে। এসব প্রতারণার জবাব জনগণ আগামী ১২ তারিখ দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

নিজেকে ‘ভাড়াটিয়া’ ও ‘ওপারের মানুষ’ বলা প্রসঙ্গে শামীম সাঈদী বলেন, তার নেছারাবাদে নিজস্ব বাড়ি রয়েছে এবং তিনি ভান্ডারিয়ার বৈধ ভোটার। তিনি স্মরণ করিয়ে দেন, আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী ১৯৮৬ সালে সংসদে গিয়েই বলেশ্বর নদীর ওপর সেতু নির্মাণের দাবি তুলেছিলেন।

 

তিনি আরও বলেন, জনগণের ভোটে সংসদে যাওয়ার সুযোগ পেলে তার প্রথম দাবি হবে কঁচা নদীর ওপর সেতু নির্মাণ। আর নেছারাবাদ থেকে নির্বাচিত হলে সন্ধ্যা নদীর ওপর সেতু নির্মাণ বাস্তবায়নে উদ্যোগ নেবেন ইনশাআল্লাহ।

 

শামীম সাঈদী অভিযোগ করেন, গত ১৬-১৭ বছরে তাদের আয়-রোজগারের পথ সংকুচিত করা হয়েছে এবং ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরও তারা ভান্ডারিয়া, পিরোজপুর ও দেশের সাধারণ মানুষের পাশে থেকেছেন বলে তিনি দাবি করেন।

 

বক্তব্যের শেষাংশে তিনি বলেন, আল্লামা সাঈদীর জন্য দেশের মা-বোনেরা দোয়া করেছেন ও আত্মত্যাগ করেছেন। আজ আল্লামা সাঈদীর বিচার এখনো নিশ্চিত হয়নি। এই বিচার আদায় করাই তাদের চলমান আন্দোলনের অন্যতম লক্ষ্য।

 

নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পিরোজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ।

 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় মুফাচ্ছির পরিষদের সেক্রেটারী শায়েখ জালাল উদ্দিন, ছারছিনা দরবারের ছোট হুজুর শাহ্ধসঢ়; আরিফ বিল্লাহ সিদ্দিকী, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছোট ছেলে নাসিম সাঈদী, সাবেক ছাত্রনেতা মোঃ শফিকুল ইসলাম, ভান্ডারিয়া উপজেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি মিয়া তমিজ উদ্দিন কাজল,ভান্ডারিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক চঞ্চল জোমাদ্দার, নেছারাবাদ উপজেলা জামায়াতের হিন্দু শাখার সহ-সভাপতি শ্রী বাদল সরকার,ভান্ডারিয়া উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ নাদিমুল ইসলাম প্রমূখ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network