1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
লালমোহনে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফলে সেরা হা-মীম - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম
ভাণ্ডারিয়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বাবুগঞ্জে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্মৃতি সংঘ ও পাঠাগারের উদ্যোগে হাডুডু ও লাঠিখেলা অনুষ্ঠিত জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পটুয়াখালীতে ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ জব্দ ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী কলাপাড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কলাপাড়ায় প্রধান নদীগুলোয় দখল দূষণ ভরাট চলছে, রক্ষার দাবি মোবাইল ফোন না পেয়ে অভিমানে  অষ্টম শ্রেণির ছাত্রের মৃত্যু বরিশালে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

লালমোহনে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফলে সেরা হা-মীম

  • আপডেট সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
oplus_131072

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফলে অসাধারণ সাফল্য দেখিয়েছে হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। বুধবার দুপুরে প্রকাশিত অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফলে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা উপজেলা পর্যায়ে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছে। একই সঙ্গে সর্বোচ্চ ২১টি বৃত্তি লাভ করে উপজেলায় সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ।

জানা গেছে, লালমোহন উপজেলায় ট্যালেন্টপুল কোটায় মোট ১৯টি বৃত্তি ছিল। এর মধ্যে হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ৭টি ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছে। এছাড়া সাধারণ কোটায় নির্ধারিত ৪০টি বৃত্তির মধ্যে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ১৪টি বৃত্তি লাভ করেছে। এমন অসাধারণ ফলাফলে অভিভাবক ও শিক্ষকদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।

এ বিষয়ে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন বলেন, এই অর্জন আমাদের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের। শিক্ষার্থীদের পরিশ্রম, শিক্ষকদের আন্তরিকতা এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এ সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও আমরা সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবো।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network