1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পটুয়াখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙ্গাবালী ছাত্রদল নেতার মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ বরিশালে কৃষকদল নেতার বিরুদ্ধে নারীকে মারধর ও যৌনপীড়নের অভিযোগ পিরোজপুরের নেছারাবাদে সেতু নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ঢাকা-বরিশাল মহাসড়কে খোঁড়াখুঁড়ি আর খানাখন্দ, ঈদযাত্রা নিয়ে শঙ্কা চরফ্যাশনে যানজট নিরসনে প্রশাসনের অভিযান, প্রতিবাদে বাস ধর্মঘট মালিক-শ্রমিকদের মুলাদীতে বিভিন্ন পেশাজীবীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল বিএনপিকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য প্রত্যাহার করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি নেছারাবাদে সরকারি খাল দখল করে দোকান নির্মাণ, উচ্ছেদের দাবি

পটুয়াখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা ড. শফিকুল ইসলাম মাসুদ। বিশেষ অতিথি ছিলেন, জেলার পুলিশ সুপার মো. আবু ইউসুফসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে জোরদার অভিযান, সড়কে ট্রলি চলাচল নিয়ন্ত্রণ, দিনের বেলায় অবৈধ ট্রলি চলাচল বন্ধ এবং গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এছাড়া আসন্ন ঈদকে সামনে রেখে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের বিভিন্ন দপ্তরের সমন্বিত উদ্যোগ জোরদারের ওপরও গুরুত্ব দেওয়া হয়।

সভায় অংশগ্রহণকারী কর্মকর্তারা জেলার বিভিন্ন এলাকার সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার বিষয়ে মতামত প্রদান করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network