1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙ্গাবালী ছাত্রদল নেতার মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ বরিশালে কৃষকদল নেতার বিরুদ্ধে নারীকে মারধর ও যৌনপীড়নের অভিযোগ পিরোজপুরের নেছারাবাদে সেতু নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ঢাকা-বরিশাল মহাসড়কে খোঁড়াখুঁড়ি আর খানাখন্দ, ঈদযাত্রা নিয়ে শঙ্কা চরফ্যাশনে যানজট নিরসনে প্রশাসনের অভিযান, প্রতিবাদে বাস ধর্মঘট মালিক-শ্রমিকদের মুলাদীতে বিভিন্ন পেশাজীবীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল বিএনপিকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য প্রত্যাহার করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি নেছারাবাদে সরকারি খাল দখল করে দোকান নির্মাণ, উচ্ছেদের দাবি

ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি

  • আপডেট সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬

অনলাইন ডেস্ক : ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত হয়েছেন মোজতবা খামেনি। তিনি সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির দ্বিতীয় সন্তান।

রোববার (৮ মার্চ) বাংলাদেশ সময় দিবাগত রাত সোয়া ৩টার দিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে জানানো হয়, অ্যাসেম্বলি অব এক্সপার্ট মোজতবা খামেনিকে পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নিয়েছে। দেশের ৮৮ জন ধর্মীয় ব্যক্তিত্ব নিয়ে গঠিত এই অ্যাসেম্বলি সর্বশেষ ভোটাভুটির মাধ্যমে নতুন সুপ্রিম লিডার নির্বাচন করে।

অ্যাসেম্বলি অব এক্সপার্ট নতুন নেতার প্রতি সবাইকে সমর্থন জানানোর আহ্বান জানিয়েছে।

মোজতবা খামেনি আগে কখনো সরকারি দায়িত্ব পালন করেননি এবং কোনো নির্বাচনে অংশ নেননি। তবে তার বাবা সুপ্রিম লিডার থাকার সময়ে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে তার প্রভাব ছিল। তিনি ইসলামিক বিপ্লবী গার্ডের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলেছিলেন। তার বাবা বৃদ্ধ হয়ে যাওয়ার পর থেকেই মোজতবা পরবর্তী সুপ্রিম লিডার হিসেবে বিবেচিত হচ্ছিলেন। ৫৬ বছর বয়সী মোজতবা নিজে কখনো এ নিয়ে প্রকাশ্যভাবে আলোচনা করেননি।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুইদিন আগে জানিয়েছিলেন, মোজতবা যদি সুপ্রিম লিডার হন, তাদের জন্য তা গ্রহণযোগ্য হবে না। তিনি বলেন, ইরানের নেতা নির্বাচনে যুক্তরাষ্ট্রকে সরাসরি অন্তর্ভুক্ত করতে হবে। তবে এই মন্তব্য উপেক্ষা করে ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্ট মোজতবা খামেনিকেই নতুন সুপ্রিম লিডার হিসেবে ঘোষণা করেছে।

সূত্র: আল জাজিরা

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network