1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভান্ডারিয়ায় অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম
ভাণ্ডারিয়ায় পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস কাউন্টার উদ্বোধন লালমোহনে অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই উজিরপুরে অভিযানে অর্ধকোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ বরিশালে মোটরসাইকেল দূর্ঘটনায় সাংবাদিক গুরুতর বাবুগঞ্জে তামাকজাত পণ্যের বিজ্ঞাপনের অপরাধে মোবাইল কোর্ট, ৪ দোকানিকে জরিমানা জামায়াত এমপি গাজী নজরুল বহিষ্কার, সাতক্ষীরায় মিষ্টি বিতরণ বাউফলে স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলায় কারাগারে স্ত্রী বরিশালে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু এলাকায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার অবশেষে খোঁজ মিলল রাহুল গান্ধীর, বাসায় ফিরেছেন প্রিয়াঙ্কাও সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প

ভান্ডারিয়ায় অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে পিরোজপুরের ভান্ডারিয়ায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে দুঃস্থ ও গরীব মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে নগদ অর্থ, শাড়ি ও থ্রী পিচ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) উজ্জল হালদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, সাবেক যুগ্ম আহবায়ক সিকদার জাকির হোসেন বাচ্চু, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ (মলাদ) জোমাদ্দার সহ প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে সমাজের পিছিয়ে পড়া মানুষ কিছুটা হলেও স্বস্তি পায়। বিশেষ করে তাদের মুখে হাসি ফোটাতে এবং তাদের কষ্ট কিছুটা লাঘব করতে এই সহায়তা কার্যক্রম অত্যন্ত কার্যকর।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network