1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
জ্বালানি তেল নিয়ে সুখবর, বাড়ছে না দাম - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম
পোশাক শিল্পে মূল্য সংযোজন বাড়াতে বাংলাদেশে বড় সম্ভাবনা দেখছে দক্ষিণ কোরিয়া গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে : মির্জা ফখরুল পিরোজপুরের ফেরিতে উঠতে গিয়ে গরু নিয়ে নদীতে পিকআপ! ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন মেরামতের দাবিতে নলছিটিতে ওজোপাডিকো ঘেরাও বরিশাল মহানগর পুলিশের ২২তম কমিশনার হিসেবে যোগ দিলেন আবু রায়হান মুহম্মদ সালেহ বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ টানা বৃষ্টিতে কলাপাড়া বিপর্যস্ত, বাড়ছে জলাবদ্ধতা ওসিকে এনসিপি নেতা : আপনারা কি তখন দেখেন নাই, এই পুলিশকে আমরা পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছিলাম ঝালকাঠি এনএস কামিল মাদরাসায় মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত তালতলী উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন

জ্বালানি তেল নিয়ে সুখবর, বাড়ছে না দাম

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

ডেস্ক সংবাদ : দেশে জ্বালানি তেলের দাম আপাতত বাড়ানো হচ্ছে না। আগামী এপ্রিল মাসেও জ্বালানির বর্তমান মূল্য অপরিবর্তিত থাকবে বলে নিশ্চিত করেছে সরকার।

মঙ্গলবার (৩১ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানায়, দেশের জ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা থাকলেও ভোক্তাদের স্বস্তি দিতে সরকার দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ফলে ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের বিদ্যমান মূল্যই বহাল থাকবে এপ্রিল মাসজুড়ে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে এবং বাজার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।

তারা আরও বলেন, আন্তর্জাতিক বাজারে বড় ধরনের পরিবর্তন না হলে নিকট ভবিষ্যতেও জ্বালানির দামে বড় কোনো সমন্বয়ের সম্ভাবনা কম।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network