1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেলেন চালক - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
এমবিবিএস’র ফলাফলে সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের প্রশংসনীয় সাফল্য ভাণ্ডারিয়ায় সড়কে বালু ফেলে জনদুর্ভোগ, ৫১ হাজার টাকা জরিমানা ঝালকাঠির কাঠালিয়ায় স্ত্রীর হামলায় স্বামী গুরুতর আহত: ঘটনাস্থল থেকে হাতুড়ির হাতল উদ্ধার পিরোজপুরে বিদ্যুতায়িত হয়ে দুই যুবকের মৃত্যু ছাত্রদের দিয়ে খাতা মূল্যায়ন, মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা ২৭৬ কোটি টাকা আত্মসাৎ: শেখ হাসিনা ও রেহানার বিরুদ্ধে দুদকের মামলা রাঙ্গাবালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে মারধর কলাপাড়ায় নদীতে জাল পাতাকে কেন্দ্র করে জেলেকে মারধরের অভিযোগ কলাপাড়ায় জাল-জালিয়াতির অভিযোগে কাজী কারাগারে তদবির-ঘুষ ছাড়া বরিশাল জেলা প্রশাসকের দপ্তরে ৫৭ জনের চাকরি

চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেলেন চালক

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : খুলনা নগরীর শিববাড়ি মোড় এলাকায় একটি চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

 

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে আদ-দ্বীন হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে হঠাৎ আগুন লাগলে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। তবে সৌভাগ্যক্রমে অ্যাম্বুলেন্সে কোনো রোগী না থাকায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। এ সময় শুধু চালক গাড়িতে উপস্থিত ছিলেন।

 

অ্যাম্বুলেন্স চালক মোল্লা সোহাগ জানান, তিনি আদ-দ্বীন হাসপাতাল থেকে ময়লাপোতা মোড়ে যাওয়ার পর অফিসে ফেরার উদ্দেশ্যে রওনা দেন। শিববাড়ি মোড় এলাকায় পৌঁছানোর পর হঠাৎ গাড়িটি বন্ধ হয়ে যায়। তখন তিনি বাম পাশে তাকিয়ে আগুনের তাপ অনুভব করেন। মুহূর্তের মধ্যে আগুন পেছনের দিক থেকে সামনে ছড়িয়ে পড়তে শুরু করে। আগুনের তাপে তার মাথার পেছনের কিছু চুলও পুড়ে যায়। পরিস্থিতি বুঝতে পেরে তিনি দ্রুত গাড়ি থেকে নেমে পড়েন এবং বিষয়টি অফিসে ফোন করে জানান।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। খুলনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরিফ উল হক জানান, সংবাদ পাওয়ার পর দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে মাত্র ৫ থেকে ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

 

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইঞ্জিন অতিরিক্ত গরম (ওভারহিট) হয়ে যাওয়ার কারণে আগুনের সূত্রপাত হতে পারে। চলন্ত অবস্থায় গাড়িটি হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার পরই আগুন লাগে।এদিকে আদ-দ্বীন হাসপাতালের ম্যানেজার মো. হোসেন জানান, এ অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুন লাগার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

 

এ ঘটনায় কোনো প্রাণহানি না ঘটলেও একটি জরুরি সেবা যান ধ্বংস হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষের কার্যক্রমে সাময়িক প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network