1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মাত্র ৫ টাকার জন্য খুন, ৮ বছর পর মৃত্যুদণ্ড - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম
বাবুগঞ্জে নদীগর্ভে বিলীনের পথে বেড়িবাঁধ, বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় দুই গ্রামের যোগাযোগ পিরোজপুরে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন গলাচিপায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা, ছয় মাস পানিতে ডুবে থাকা সড়ক সংস্কারের দাবি বরগুনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বানারীপাড়ায় চিরঘুমে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধার সন্তান ব্যবসায়ী সহিদুল ইসলাম লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন অন্তবর্তী সরকারের সময় একটি দল ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা আসতে চেয়েছিল জনগণের ভোট বিপ্লবে তা ধুলিষ্যাত হয়ে গেছে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মাত্র ৫ টাকার জন্য খুন, ৮ বছর পর মৃত্যুদণ্ড

  • আপডেট সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ইন্দিরা রোডে মাত্র ৫ টাকার জন্য এক কেয়ারটেকারকে হত্যার ঘটনায় ৮ বছর পর রায় দিয়েছেন আদালত। মামলার একমাত্র আসামি মো. কাজলকে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকার ১১তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামি কাজলকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে সাজা পরোয়ানা জারি করে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়। কাজল নেত্রকোণার পূর্বধলা উপজেলার জারিয়া গ্রামের বাসিন্দা।

মামলার নথি অনুযায়ী, কুমিল্লার হোমনা উপজেলার দরিচর গ্রামের জুলহাস মিয়া প্রায় ৩০ বছর ধরে ঢাকার ইন্দিরা রোডের একটি বাসায় কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন।

২০১৮ সালের ২০ মার্চ সন্ধ্যায় একটি সিমেন্টের দোকানের সামনে জুলহাস মিয়ার কাছে ৫ টাকা চান কাজল। টাকা দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে তাকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় জুলহাস মিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল -এ নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার দিনই নিহতের ছেলে শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ কাজলকে গ্রেপ্তার করে এবং আদালতে তিনি হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।

তদন্ত শেষে ২০১৮ সালের ৯ জুন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। বিচার চলাকালে ১৫ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সবশেষে আদালত তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় দেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network