1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
জিয়ানগরে জ্বালানি তেল সরবরাহ ও মূল্য স্থিতিশীলতা নিয়ে আলোচনা সভা - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ভাণ্ডারিয়ায় পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস কাউন্টার উদ্বোধন লালমোহনে অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই উজিরপুরে অভিযানে অর্ধকোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ বরিশালে মোটরসাইকেল দূর্ঘটনায় সাংবাদিক গুরুতর বাবুগঞ্জে তামাকজাত পণ্যের বিজ্ঞাপনের অপরাধে মোবাইল কোর্ট, ৪ দোকানিকে জরিমানা জামায়াত এমপি গাজী নজরুল বহিষ্কার, সাতক্ষীরায় মিষ্টি বিতরণ বাউফলে স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলায় কারাগারে স্ত্রী বরিশালে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু এলাকায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার অবশেষে খোঁজ মিলল রাহুল গান্ধীর, বাসায় ফিরেছেন প্রিয়াঙ্কাও সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প

জিয়ানগরে জ্বালানি তেল সরবরাহ ও মূল্য স্থিতিশীলতা নিয়ে আলোচনা সভা

  • আপডেট সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের জিয়ানগর উপজেলায় জ্বালানি তেলের সরবরাহ, মজুদ, মূল্য স্থিতিশীলতা ও বিতরণ ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৮ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

 

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক হাসান মোঃ হাফিজুর রহমান।

 

সভায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলী হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ননী গোপাল বায়,  জিয়ানগর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শাহিদুল ইসলাম, সদর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ করিম ইমন, বালিপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল তালুকদারসহ বিভিন্ন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সম্পাদকবৃন্দ।

 

সভায় জ্বালানি তেলের বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধ মজুদ প্রতিরোধ, সঠিক মূল্যে বিক্রি নিশ্চিতকরণ এবং সরবরাহ ব্যবস্থাকে আরও কার্যকর করার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয় এবং নিয়মিত বাজার মনিটরিং জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network