1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
সাংবাদিক হত্যা করে চাঁদাবাজির রাজত্ব কায়েম করার স্বপ্নপূরণ করতে দেয়া হবে না- শায়েখে চরমোনাই - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
অভয়াশ্রম এলাকা মেঘনায় ২৪ জেলেকে জরিমানা বানারীপাড়ায় সমাজসেবী মাইদুল ইসলাম রনির উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত ঝালকাঠিতে অস্বাস্থ্যকর সেমাইয়ের মহোৎসব স্বাস্থ্যঝুঁকিতে লাখো মানুষ বরিশালে সয়াবিনের আবাদ বেড়েছে, ইরি-বোরো ও রবি ফসল চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক মেঘনায় অবৈধ বালু উত্তোলন রোধে কোস্ট গার্ডের যৌথ অভিযান, ১৪ ড্রেজারের নথিপত্র জব্দ ঝালকাঠিতে জামায়াতের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল মহান স্বাধীনতা দিবস যথাযথভাবে উদযাপন করা হবে: উজিরপুর ইউএনও ঝালকাঠির রাজাপুরে মাদকবিরোধী অভিযানে ডোপ টেস্টে নতুন মাত্রা বরিশালের নতুন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বরিশালে সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মী নিহত

সাংবাদিক হত্যা করে চাঁদাবাজির রাজত্ব কায়েম করার স্বপ্নপূরণ করতে দেয়া হবে না- শায়েখে চরমোনাই

  • আপডেট সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

 

ঝালকাঠি প্রতিনিধি// ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ইসলামী যুব আন্দোলনের ঝালকাঠি জেলা শাখার সভাপতি মাওলানা মো: মিজানুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মদ নাইমুল ইসলামের সঞ্চালনায় ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই)।

 

বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য, আল্লামা নুরুল হুদা ফয়েজী এবং ঝালকাঠি-২ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা: মো: সিরাজুল ইসলাম সিরাজি। প্রধান বক্তা ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মো: আল-আমিন, বিশেষ বক্তা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল) মাওলানা মুহা: রফিকুল ইসলাম। আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঝালকাঠি জেলা শাখার সভাপতি হাফেজ মো: আলমগীর, বিশিষ্ট্য রাজনেতিক বিশ্লেষক ডা. ফয়জুল হক।এছাড়াও জেলার সকল উপজেলার ইসলামী আন্দোলন, যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অনেক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “দেশে একের পর এক খুন, ধর্ষন, চাঁদাবাজি বেড়েই চলছে। আর এই সন্ত্রাসীদের হাত থেকে সাংবাদিকরাও রক্ষা পাচ্ছে না। গত ৭ আগস্ট গাজীপুরে চাঁদাবাজি নিয়ে নিউজ করায় দুপুরে আনোয়ার নামে এক সাংবাদিককে ইট দিয়ে থেতলে দেয়।

 

দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক তুহিনকে গাজীপুরের চৌরাস্তায় চা দোকানে রাতে গলা কেটে হত্যা করে সন্ত্রাসীরা। ৫আগষ্টের পর রাজনৈতিক হানাহানিতে নিহত-আহত মানুষের সংখ্যা শুনে আঁতকে উঠতে হয়। চাঁদাবাজি ও সন্ত্রাস কোন অংশে কমে নাই। বরং রাজনৈতিক পরিচয়ে ধর্ষনের মতো ঘটনা বৃদ্ধি পেয়েছে।

 

প্রধান অতিথি আরো বলেন, ১৫ বছরের পতিত ফ্যাসিবাদের বিষাক্ত ছোঁয়া এখনো দেশকে অনিরাপদ করে রেখেছে। পতিত স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করে সুযোগ নেয়ার পাঁয়তারা চালাচ্ছে। তাই রাজনৈতিক দলগুলোকে নিজ নিজ দলের ব্যাপারে সতর্ক থাকতে হবে।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network