1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
সারাদেশে ৭২ ঘণ্টার পরিবহণ ধর্মঘট ঘোষণা - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম
হলুদ ভাইপারের কামড়ে আক্রান্ত বরিশালের মিডিয়াপাড়া! গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হলেন সৈয়দ মাহবুবুর রহমান ঝালকাঠি বাকশিস (সেলিম ভূঁইয়া)’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লালমোহনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত কলাপাড়ায় ইয়াবা সেবনের অপরাধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কারাদণ্ড বাকেরগঞ্জে পশ্চিম রুনসী জামে মসজিদে মেয়র প্রার্থী হারুন সিকদারের ইফতার ও দোয়া মাহফিল বরিশালে চশমার দোকানে প্রেমিকের ‘দা’ নিয়ে হামলা : লেন্স পাল্টানো নিয়ে তুলকালাম রাঙ্গাবালীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত কুয়াকাটায় ইয়াবা সেবনকালে ভিডিওতে ধরা খেলেন মৎস্যজীবী দল নেতা ১৬ বিঘা জমিতে আবাদ : পানির ভয়াবহ সংকটে কলাপাড়ার ধান চাষিরা

সারাদেশে ৭২ ঘণ্টার পরিবহণ ধর্মঘট ঘোষণা

  • আপডেট সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক// বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ সারাদেশে ৭২ ঘণ্টার পরিবহণ ধর্মঘট ঘোষণা করেছে। সড়ক পরিবহন আইন সংশোধনসহ আট দফা দাবিতে আগামী ১২ আগস্ট সকাল ৬টা থেকে ১৫ আগস্ট সকাল ৬টা পর্যন্ত এ ধর্মঘট পালন করা হবে।

শুক্রবার (৮ আগস্ট) দুপুরে যশোরের বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এক সভা শেষে এ ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব সাইফুল আলম এ ধর্মঘটের ঘোষণা দেন।

সভায় বরিশাল, খুলনা বিভাগ এবং বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উল্লেখ করা হয়, সড়ক পরিবহন আইন-২০১৮ একটি ‘কালো আইন’। এ আইনের ৯৮ ও ১০৫ নম্বর ধারা এবং অন্যান্য সুপারিশকৃত ধারাসমূহ সংশোধনের দাবি জানানো হয়।

সভায় আরও উল্লেখ করা হয়: বাণিজ্যিক মোটরযানের ইকোনমিক লাইফ ২০ ও ২৫ বছর থেকে বাড়িয়ে ৩০ বছর পর্যন্ত বিবেচনা করতে হবে। বাজেটে বাণিজ্যিক যানবাহনের ওপর আরোপিত দ্বিগুণ অগ্রিম কর (অ্যাডভান্স ট্যাক্স) কমিয়ে পূর্বের হারে বহাল রাখতে হবে। মেয়াদোত্তীর্ণ যানবাহন সরানোর সহায়ক হিসেবে বাণিজ্যিক রিকন্ডিশন যানবাহনের আমদানির মেয়াদ ৫ বছর থেকে বাড়িয়ে ১২ বছর করতে হবে। দুর্ঘটনা কবলিত যানবাহন থানায় আটক হলে তা ৭২ ঘণ্টার মধ্যে মালিকের জিম্মায় দেওয়ার বিধান কার্যকর করতে হবে। মেয়াদোত্তীর্ণ পুরাতন যানবাহনের জন্য স্ক্র্যাপ নীতিমালা তৈরি করতে হবে। মহাসড়কে তিন চাকার যানবাহন (অটো-টেম্পু, অটোরিকশা) এবং বিআরটিএ কর্তৃক অননুমোদিত হালকা যানবাহনের জন্য পৃথক লেন চালু করতে হবে। ড্রাইভিং লাইসেন্স প্রদান ও নবায়ন দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে হবে। শ্রমিক ফেডারেশনের ১২ দফা দাবি বাস্তবায়ন করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের খুলনা বিভাগের সভাপতি আনিসুর রহমান লিটন। উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহিম বক্স দুদু এবং মালিক-শ্রমিক ঐক্য পরিষদ বরিশাল বিভাগের সাধারণ সম্পাদক ইউসুফ আলী।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network