1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কবুতর চুরির সন্দেহে তরুণকে পিটিয়ে হত্যা - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম
জামায়াতকে ‘ইসলামী’ দল বলা যায় না: চরমোনাই পীর ‘এমনিতেই ভিসা পাওয়া বাংলাদেশের মানুষের কঠিন হয়ে যাচ্ছে’, বাঁধন ইস্যুতে সাবরিন আজাদ যুক্তরাষ্ট্রের একটি সাবমারসিবল আটক করেছে ইরান: আইআরজিসি কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, আয়োজক গ্রেপ্তার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন্ত্রী মেডিকেল ছুটি নিয়ে দক্ষিণ কোরিয়ায় প্রধান শিক্ষক, জানেন না শিক্ষা কর্মকর্তা বরিশালে পলাতক ৪ মাদক কারবারির কারাদণ্ড, একজনের যাবজ্জীবন বাবুগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত ফ্যামিলি কার্ড নিয়ে প্রতারণা, এনসিপি নেত্রীকে পুলিশে দিলো জনতা পিরোজপুরে ফ্রিজের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল নার্সিং শিক্ষার্থীর

কবুতর চুরির সন্দেহে তরুণকে পিটিয়ে হত্যা

  • আপডেট সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নাটোরের সিংড়ায় কবুতর চুরির সন্দেহে আকরাম হোসেন (১৮) নামে এক তরুণকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পাটকোল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আকরাম পার্শ্ববর্তী পারসিংড়া এলাকার মৃত ইউনুস আলীর ছেলে।

থানা সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে পাটকোল এলাকার মাসুদ করিম মিঠু নামে এক খামারি ও কৃষি উদ্যোক্তার কবুতর খামারে চুরির ঘটনা ঘটছিল। এরপর পার্শ্ববর্তী পারসিংড়ার আকরাম হোসেনকে সন্দেহ করে মিঠু গ্রামবাসীদের কাছে বিচার দেয়।

কিন্তু সেই গ্রাম্যসালিশে আকরাম উপস্থিত হয় না। এরই জের ধরে শুক্রবার দুপুর দেড়টার দিকে মিঠু ও তার আরেক সহযোগী মিলে পারসিংড়া থেকে আকরাম হোসেনকে ধরে রিকশাতে করে তুলি নিয়ে যায়। পরে পাটকোল গ্রামে মিঠুর পেয়ারা বাগানে মারপিট করে রাস্তার ওপর ফেলে রেখে যায় তারা।

পরে স্থানীয়রা আকরামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। এ বিষয়ে সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তদের আটক করতে অভিযান শুরু করেছে পুলিশ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network