1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
চিকিৎসা সেবার নামে মানুষকে হয়রানি করা বন্ধ করতে হবে : মাসুদ সাঈদী - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু এলাকায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার অবশেষে খোঁজ মিলল রাহুল গান্ধীর, বাসায় ফিরেছেন প্রিয়াঙ্কাও সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প ভোলার গ্যাস মূল ভূখণ্ডে আনতে তিন পরিকল্পনা : পাইপলাইন যাবে বরিশাল হয়ে ঢাকা বা খুলনায় সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে : তথ্য উপদেষ্টা ভারতের প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন ট্রাম্পের নতুন শুল্ক আরোপের পর বাণিজ্য আলোচনা জোরদারে প্রস্তুত কানাডা : কার্নি শহীদ জিয়ার রাজনীতিক হয়ে ওঠার পেছনে অন্যতম কারিগর ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার! ৩টি নির্বাচন এদেশের জনগণের কাছ থেকে কেরে নেয়া হয়েছিল : হাসনাত আব্দুল্লাহ এমপি

চিকিৎসা সেবার নামে মানুষকে হয়রানি করা বন্ধ করতে হবে : মাসুদ সাঈদী

  • আপডেট সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন মেরামত ও সংস্কার কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে পিরোজপুর ১ আসনের মাননীয় সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেন, চিকিৎসা সেবার নামে সাধারণ মানুষদের হয়রানি করা বন্ধ করতে হবে। সু-চিকিৎসার নিশ্চিত করতে হবে। সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। আমরা জনগণের সেবক তাই তাদের সেবা দেওয়াটাই আমাদের মূলকাজ।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এমপি মাসুদ সাঈদী, উপজেলা নির্বাহী অফিসার হাসান মো.হাফিজুর রহমান সহ উপজেলা কর্মকর্তা এবং হাসপাতালের দায়িত্বে থাকা চিকিৎসকগণ পিরোজপুর জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে সংস্কারের কাজ শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাসুদ সাঈদী বলেন, বিগত দিনে ফ্যাসিস্ট সরকার এই উপজেলাকে সবচেয়ে অবহেলিত করে রেখেছিল শুধুমাত্র জিয়ানগর নাম থাকার কারণে। তাদের সেই প্রতিহিংসা থেকে রক্ষা পায়নি এই স্বাস্থ্য কমপ্লেক্সটিও।

তিনি ডাক্তার এবং নার্সদের উদ্দেশ্যে বলেন, আপনারা জনগণের সেবা দিবেন রোগীদের ভালো চিকিৎসা দিবেন তাহলে আমরাও আপনাদের পাশে সকল ধরনের সুযোগ সুবিধা নিয়ে দাঁড়াবো।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ননী গোপাল রায়ের সভাপতিত্বে এ সময়ে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা সিভিল সার্জন ডাক্তার মতিউর রহমান, স্বাস্থ্য প্রকৌশলী তানজিলা ফেরদৌস। উপজেলা নির্বাহী অফিসার হাসান মো. হাফিজুর রহমান।

এ সময়ে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলী হোসেন, সাইদী পুত্র নাসিম সাঈদী, উপজেলা জামায়াতের সাবেক আমীর মো. হাবিবুর রহমান, প্রেসক্লাব সভাপতি খান মো. নাসির উদ্দিন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাহিদুল ইসলাম প্রমুখ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network