1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আমরা কৃষক আমাদের ন্যায্য অধিকার নিয়ে বাঁচতে চাই : ধান চাষী মো. ইব্রাহিম - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু এলাকায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার অবশেষে খোঁজ মিলল রাহুল গান্ধীর, বাসায় ফিরেছেন প্রিয়াঙ্কাও সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প ভোলার গ্যাস মূল ভূখণ্ডে আনতে তিন পরিকল্পনা : পাইপলাইন যাবে বরিশাল হয়ে ঢাকা বা খুলনায় সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে : তথ্য উপদেষ্টা ভারতের প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন ট্রাম্পের নতুন শুল্ক আরোপের পর বাণিজ্য আলোচনা জোরদারে প্রস্তুত কানাডা : কার্নি শহীদ জিয়ার রাজনীতিক হয়ে ওঠার পেছনে অন্যতম কারিগর ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার! ৩টি নির্বাচন এদেশের জনগণের কাছ থেকে কেরে নেয়া হয়েছিল : হাসনাত আব্দুল্লাহ এমপি

আমরা কৃষক আমাদের ন্যায্য অধিকার নিয়ে বাঁচতে চাই : ধান চাষী মো. ইব্রাহিম

  • আপডেট সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের জিয়ানগরে ২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফর্মেশন ফর নিউট্রিশন এন্টার প্রেণরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতাধীন দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রামে প্রান্তিক ধান চাষী মোঃ ইব্রাহিম হাওলাদার বলেন আমরা কৃষক আমরা মাথার ঘাম পায়ে ফেলে ধান চাষ করি কৃষি ফলাই। আমরা সমাজের হেলাফেলার পাত্র নই অতএব, আমরা আমাদের ন্যায্য অধিকার নিয়ে সমাজে বাঁচতে চাই।

বুধবার (১৫ এপ্রিল) জিয়ানগর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের কালাইয়া পার্টনার ফিল্ড স্কুল (ধান) প্রোগ্রামের সভাপতি মো. ইব্রাহিম হাওলাদার উপস্থিত সকল কর্মকর্তা এবং কৃষকদের উদ্দেশ্যে এ কথা বলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশ সোনার বাংলা এই শব্দটি আমাদের পরিশ্রমের ফসল। আমরা দেশের জন্য যে পরিশ্রম কষ্ট করি সেই তুলনায় সম্মান মর্যাদা পাইনা। সমাজে কৃষকরা এখনও বৈষম্যের শিকার। আমরা চাই আমাদের ন্যায্য অধিকার টুকু পেতে। দয়া করে আপনারা সেটুকু আমাদেরকে দিবেন তাতেই আমরা খুশি।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে বিএসএফ এর ৩৫ জন এবং সাধারণ ৩৫ জন মোট ৭০ জন চাষী নিয়ে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক এইচ এম ফারুক হোসাইন, উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হোসেন, সিনিয়র সাংবাদিক আসানুল ছবির,রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহিদুল ইসলাম প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন ইন্দুরকানি সরকারি কলেজ প্রভাষক জাকারিয়া হোসেন, এম ইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী হেলাল উদ্দিন, প্রেসক্লাব সভাপতি খান মোহাম্মদ নাসির উদ্দিন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network