1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পিরোজপুর আইনজীবী সমিতি নির্বাচন : সভাপতি ও সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থীদের জয় - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু এলাকায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার অবশেষে খোঁজ মিলল রাহুল গান্ধীর, বাসায় ফিরেছেন প্রিয়াঙ্কাও সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প ভোলার গ্যাস মূল ভূখণ্ডে আনতে তিন পরিকল্পনা : পাইপলাইন যাবে বরিশাল হয়ে ঢাকা বা খুলনায় সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে : তথ্য উপদেষ্টা ভারতের প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন ট্রাম্পের নতুন শুল্ক আরোপের পর বাণিজ্য আলোচনা জোরদারে প্রস্তুত কানাডা : কার্নি শহীদ জিয়ার রাজনীতিক হয়ে ওঠার পেছনে অন্যতম কারিগর ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার! ৩টি নির্বাচন এদেশের জনগণের কাছ থেকে কেরে নেয়া হয়েছিল : হাসনাত আব্দুল্লাহ এমপি

পিরোজপুর আইনজীবী সমিতি নির্বাচন : সভাপতি ও সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থীদের জয়

  • আপডেট সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দুই স্বতন্ত্র প্রার্থী সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। সভাপতি হয়েছেন সিনিয়ির আইনজীবী এম. শাহ আলম ও সাধারন সম্পাদক হয়েছেন এ কে এম আউয়াল।

 

সভাপতি ও সাধারন সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এর একাধিক প্রার্থী থাকায় দলটি পদ দুটি হারিয়েছে।

 

গতকাল বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন শেষে রাত ১০ টায় ফলাফল ঘোষনা করা হয়। ২০২৬ সালের কার্যকরী পরিষদ নির্বাচনে ১৩ টি পদের  মধ্যে আইনজীবী ফোরাম প্যানেল ৬ টি পদে এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সমর্থিত প্যানেল ৫টি পদে জয়ী হয়েছে।

 

আওয়ামী সমর্থিত নির্বাচিতরা হলেন সহসভাপতি আনোয়ার হোসেন তালুকদার, পরিসম্পদ সম্পাদক জহুরুল ইসলাম,সাংস্কৃতিক সম্পাদক সুশেন কুমার হালদার, হিসাব নিরীক্ষক রফিকুল ইসলাম শিমুল ও সদস্য সরজীত ককুমার অধিকারী।

 

আইনজীবী ফোরামের নির্বাচিতরা হলেন যুগ্ম সাধারন সম্পাদক আকরাম আলী মোল্লা,অর্থ সম্পাদক ওয়াহিদ হাসান বাবু, ক্রীড়া সম্পাদক মোঃ মনিরুজ্জামান এবং সদস্য নাসিমা আক্তার, রিয়াজুল ইসলাম ও আমিনুল ইসলাম।

 

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এর পিরোজপুর জেলা আহবায়ক অ্যাডভোকেট নিজাম উদ্দিন সরদার জানিয়েছেন ফোরামের তিন সদস্য অ্যাড. নরুল ইসলাম সরদার, অ্যাড. রহিমা আক্তার হাসি ও অ্যাড. রফিকুল ইসলাম হাওলাদার দলীয় সিদ্ধান্ত ও শৃঙ্খলা ভঙ্গ করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দলটি সভাপতি ও সাধারন সম্পাদকের পদ দুটি হারিয়েছে।

 

তিনি জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় ইতিমধ্যে ওই তিন জনকে কারন দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network