1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পিরোজপুরে গনপিটুনিতে ডাকাত নিহত - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু এলাকায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার অবশেষে খোঁজ মিলল রাহুল গান্ধীর, বাসায় ফিরেছেন প্রিয়াঙ্কাও সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প ভোলার গ্যাস মূল ভূখণ্ডে আনতে তিন পরিকল্পনা : পাইপলাইন যাবে বরিশাল হয়ে ঢাকা বা খুলনায় সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে : তথ্য উপদেষ্টা ভারতের প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন ট্রাম্পের নতুন শুল্ক আরোপের পর বাণিজ্য আলোচনা জোরদারে প্রস্তুত কানাডা : কার্নি শহীদ জিয়ার রাজনীতিক হয়ে ওঠার পেছনে অন্যতম কারিগর ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার! ৩টি নির্বাচন এদেশের জনগণের কাছ থেকে কেরে নেয়া হয়েছিল : হাসনাত আব্দুল্লাহ এমপি

পিরোজপুরে গনপিটুনিতে ডাকাত নিহত

  • আপডেট সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

পিরোজপুর প্রতিবেদক : পিরোজপুরের নাজিরপুরে ডাকাতিকালে দুলাল (২৬) নামে এক ডাকাত গণপিটুনিতে নিহত হয়েছে। নিহত দুলালের বাড়ি বরিশালের হিজলা উপজেলায়।

 

শনিবার দিবাগত মধ্যরাতে উপজেলার কলারদোয়ানিয়া গ্রামে নাজমুল হাসান নামে এক ব্যক্তির বাড়িতে ডাকাতির সময় স্থানীয়রা বাড়িটি ঘিরে ফেলে। এ সময় গণপিটুনিতে দুলাল নিহত হয়।

 

ডাকাত নিহতের বিষয়টি নিশ্চিত করে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

 

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া ডাকাত দলের অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত মধ্যরাতে ৮ সদস্যের একটি ডাকাত দল নাজমুলের বাড়ির দ্বিতীয় তলার দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তাদেরকে জিম্মি করে। এক পর্যায়ে ডাকাত দুলাল ধারালো অস্র দিয়ে নাজমুলকে আঘাত করার পর সেও পাল্টা আঘাত করে। এ সময় নাজমুল এবং তার ছেলের জখম হয়। ঘটনার সময় নাজমুলের স্ত্রীর ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে বাড়িটি ঘিরে ফেলে। তখন ফাঁকা গুলি করে অন্য ডাকাতরা পালিয়ে গেলেও, দুলালকে ধরে ফেলে স্থানীয়রা। এ সময় গণপিটুনিতে সে মারা যায়।

 

এদিকে গুরুতর জখম অবস্থায় দুলাল এবং তার ছেলেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম। এছাড়া নিহত দুলালের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৫ টি মামলা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network