1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
লালমোহনে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র মাহে রমজান আমাদের অন্তর পরিশুদ্ধ করার শিক্ষা নিয়ে এসেছে -ছারছীনার পীর লালমোহনে শত পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজে পবিত্র কুরআন বিতরণ নাজিরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিল স্বাধীনতার ৫৫ বছর পর মরণোত্তর রাষ্ট্রীয় পুরস্কার পাচ্ছেন রাজবন্দি বরিশালের এম এ জলিলে নিয়মিত অফিস না করায় বিসিসির গ্রাহকদের চরম ভোগান্তি বরিশালে জাতীয় পাট দিবস উদযাপন বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর বরগুনায় বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের পরীক্ষা অনুষ্ঠিত

লালমোহনে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার বিকেলে উপজেলার লালমোহন ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ৫ নম্বর ওয়ার্ড একাদশকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ৬ নম্বর ওয়ার্ড একাদশ। নির্ধারিত ৬০ মিনিটের খেলায় দুই গোলই আসে প্রথমার্ধে, যা শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে দেয়।

 

গত ২৪ শে জুলাই থেকে শুরু হওয়া টুর্নামেন্টে লালমোহন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে মোট ৮টি দল অংশগ্রহণ করে।

 

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রফি তুলে দেনে ভোলা-৩ আসনের বাংলাদেশ
জামায়াতে ইসলামী সমর্থিত এমপি প্রার্থী মুহাম্মদ নিজামুল হক নাঈম।

 

এ সময় তিনি বলেন, যুব সমাজকে সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। ফুটবলসহ যেকোনো ধরনের খেলাধুলা গ্রামীণ ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করে।

 

যুব ও ক্রীড়া বিভাগের লালমোহন ইউনিয়ন শাখার সভাপতি মোর্শেদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ট্রফি বিতরণ অনুষ্ঠানে উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি এমএ হাসান, সেক্রেটারী সোলাইমান জমাদার, পৌরসভার সভাপতি নাজমুল আযম, প্রধান উপদেষ্টা ফরিদ উদ্দিন, উপদেষ্টা মো. এসহাকসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network