1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাউফলে নদীতে পড়ে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কার, দান-অনুদানে প্রশংসায় ভাসছে যুবনেতা আতিক ওসমানী  লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বানারীপাড়ায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার সাইবার মামলায় র‍্যাবের হাতে অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম গ্রেপ্তার  গলাচিপায় ৩ দিন ধরে নিখোঁজ শিশু, উৎকণ্ঠায় পরিবার  মনপুরায় একই দিনে নিখোঁজ ৩ শিশু, উদ্বিগ্ন স্বজনরা বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে গুলশানে অবস্থান কর্মসূচি বরিশালে ইয়াবার বড় চালানসহ ডিবির জালে যুবক ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার বি.এড পরীক্ষার ভাইভা দেওয়া হলেনা দুমকিতে যুবদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

বাউফলে নদীতে পড়ে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক  : বাউফল উপজেলার বগা ফেরিঘাটে বিদ্যুৎ না থাকায় অন্ধকারে নদীতে পড়ে নিখোঁজ হওয়া জহিরুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে লোহালিয়া নদীর বগা ফেরি ঘাটের পাশে থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

এরআগে, মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে বগা ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জহিরুল ইসলাম উপজেলার কনকদিয়া ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকায় এক নিকট আত্মীয়ের জানাজায় অংশ নিতে বাড়ি থেকে রওনা দেন জহিরুল ইসলাম। ফেরিতে ওঠার সময় ঘাট এলাকায় বিদ্যুৎ না থাকায় চারপাশ ছিল অন্ধকার। এতে অসাবধানতাবশত পা পিছলে তিনি লোহালিয়া নদীতে পড়ে যান।

ঘটনার পরপরই আশপাশের লোকজন উদ্ধারের চেষ্টা চালায়। স্থানীয় জেলে ও এলাকাবাসী রাতভর নদীতে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে খবর পেয়ে বগা ও দুমকি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতায় অংশ নেয়।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সাব্বির আহমেদ বলেন, “খবর পেয়ে মঙ্গলবার রাতেই উদ্ধার অভিযান শুরু করা হয়। তবে অন্ধকার ও নদীর স্রোতের কারণে তাৎক্ষণিকভাবে তাকে খুঁজে পাওয়া সম্ভব হয়নি। বুধবার সকালে পূনরায় অভিযান চালানো হলেও কোনো সন্ধান মেলেনি। পরে আজ সকালে স্থানীয়রা ফোনে জানায়, নিখোঁজ ব্যক্তির মরদেহ নদীতে ভেসে উঠেছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network