1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কাউখালীতে পুলিশের অভিযানে মাদকসহ দুই ব্যবসায়ী গ্রেফতার - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু এলাকায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার অবশেষে খোঁজ মিলল রাহুল গান্ধীর, বাসায় ফিরেছেন প্রিয়াঙ্কাও সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প ভোলার গ্যাস মূল ভূখণ্ডে আনতে তিন পরিকল্পনা : পাইপলাইন যাবে বরিশাল হয়ে ঢাকা বা খুলনায় সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে : তথ্য উপদেষ্টা ভারতের প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন ট্রাম্পের নতুন শুল্ক আরোপের পর বাণিজ্য আলোচনা জোরদারে প্রস্তুত কানাডা : কার্নি শহীদ জিয়ার রাজনীতিক হয়ে ওঠার পেছনে অন্যতম কারিগর ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার! ৩টি নির্বাচন এদেশের জনগণের কাছ থেকে কেরে নেয়া হয়েছিল : হাসনাত আব্দুল্লাহ এমপি

কাউখালীতে পুলিশের অভিযানে মাদকসহ দুই ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের কাউখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চিড়াপাড়া গ্রামের বটতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানার এসআই রাশেদুল ইসলাম ও এসআই দীপক বালার নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় সন্দেহভাজন উপজেলার উজিয়ালখান গ্রামের আতিয়ার রহমানের ছেলে শহীদুল ইসলাম (৪৮) ও কাউখালী কলেজ মোড়ের অস্থায়ী বাসিন্দা আব্দুস সালাম হাওলাদারের ছেলে বেল্লাল হোসেন (৩৪)কে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে অবৈধ (২০ গ্রাম গাঁজা) মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেফতার দেখিয়ে থানায় নিয়ে আসা হয়।
কাউখালী থানার ওসি মোঃ ইয়াকুব হোসাইন বলেন গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয় এবং দুইজনকে মাদকসহ গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিদের দুপুরে পিরোজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network