1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
যুদ্ধ বন্ধে পাকিস্তানের কাছে নতুন প্রস্তাব পাঠালো ইরান - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম
জামায়াতকে ‘ইসলামী’ দল বলা যায় না: চরমোনাই পীর ‘এমনিতেই ভিসা পাওয়া বাংলাদেশের মানুষের কঠিন হয়ে যাচ্ছে’, বাঁধন ইস্যুতে সাবরিন আজাদ যুক্তরাষ্ট্রের একটি সাবমারসিবল আটক করেছে ইরান: আইআরজিসি কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, আয়োজক গ্রেপ্তার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন্ত্রী মেডিকেল ছুটি নিয়ে দক্ষিণ কোরিয়ায় প্রধান শিক্ষক, জানেন না শিক্ষা কর্মকর্তা বরিশালে পলাতক ৪ মাদক কারবারির কারাদণ্ড, একজনের যাবজ্জীবন বাবুগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত ফ্যামিলি কার্ড নিয়ে প্রতারণা, এনসিপি নেত্রীকে পুলিশে দিলো জনতা পিরোজপুরে ফ্রিজের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল নার্সিং শিক্ষার্থীর

যুদ্ধ বন্ধে পাকিস্তানের কাছে নতুন প্রস্তাব পাঠালো ইরান

  • আপডেট সময় : শুক্রবার, ১ মে, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত নিরসনে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের কাছে একটি সংশোধিত শান্তি প্রস্তাব পাঠিয়েছে ইরান।

 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ইসলামাবাদে এই প্রস্তাব পৌঁছে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে এক ইরানি কূটনীতিক জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের প্রত্যাখ্যানের পর এই নতুন পদক্ষেপ নিল তেহরান।

 

আল জাজিরা জানায়, গত সপ্তাহে ইরানের দেওয়া একটি প্রস্তাব ট্রাম্প নাকচ করে দিয়েছিলেন। ওই প্রস্তাবে ইরান আগে যুদ্ধ বন্ধ এবং পরে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার দাবি জানিয়েছিল। তবে ট্রাম্পের অবস্থান ছিল যুদ্ধাবস্থা চলাকালেই পারমাণবিক চুক্তিতে পৌঁছানো। নতুন এই সংশোধিত প্রস্তাবে ইরান ঠিক কী শর্ত দিয়েছে, তা এখনো প্রকাশ করা হয়নি।

 

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মাধ্যমে এই যুদ্ধের সূচনা হয়। টানা ৪০ দিনের সেই ভয়াবহ লড়াইয়ে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলো ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়। পাল্টাপাল্টি হামলার একপর্যায়ে গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় একটি সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয় পক্ষগুলো, যা বর্তমানেও কার্যকর রয়েছে।

 

 

তবে শান্তি আলোচনা সফল না হলে ইরানে পুনরায় হামলার হুমকি দিয়ে রেখেছে ওয়াশিংটন ও তেল আবিব।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network